দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। এরপর বারবার গুঞ্জন রটেছে, রঙ্গনা আর হবে না। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। নির্মাতা অবশ্য প্রতিবারই এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, শাবনূর দেশে ফিরলে বাকি অংশের শুটিং হবে।
এর মধ্যেই রঙ্গনা সিনেমার শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করা হয়েছে ইউটিউবে। সাতটি পর্বে সব মিলিয়ে ঘণ্টাখানেকের ফুটেজ প্রকাশ্যে এসেছে। নির্মাতার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন শাবনূর। নির্মাতার বিরুদ্ধে তুলেছেন অপেশাদারত্বের অভিযোগ।
গতকাল ফেসবুকে শাবনূর লেখেন, ‘এ সিনেমার প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছে। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালো ভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি।’
শাবনূর জানান, রঙ্গনা সিনেমা ইউটিউবে প্রকাশ হবে জানলে তিনি এই কাজের সঙ্গে কখনো যুক্ত হতেন না। তিনি বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম। ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনা মূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনা মূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম, এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তাহলে কখনো এতে অংশ নিতাম না।’
এমন ঘটনায় শাবনূরের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্রশিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা।’

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
৪ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
৫ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
৫ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
৬ ঘণ্টা আগে