ভারতের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) ’–এর প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আকরাম খান। এ সিনেমায় একাত্তরের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন নির্মাতা।
প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে, বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটি “ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া”–এর ৫৩ তম আসরে বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র “নকশীকাঁথার জমিন”পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৷ আগামী ২৫ নভেম্বরে ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের মূল স্থান গোয়াতে আনুষ্ঠানিকভাবে হবে “নকশীকাঁথার জমিন”–এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।’
জয়া লেখেন, ‘১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের পক্ষে আমাদের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে ৷ “নকশীকাঁথার জমিন”–এর সঙ্গে জড়িত আমাদের ইউনিট এবং অন্য সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
নকশীকাঁথার জমিন ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। আইএফএফআইয়ের ৫৩ তম এই আসরটি ভারতের গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। ২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে সিনেমাটি।
প্রতিযোগিতার বাইরে ‘সিনেমা অব ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশের আরও তিনটি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’, নূর ইমরানের ‘পাতালঘর’ ও খন্দকার সুমনের ‘সাঁতাও’।
গোয়ার এই চলচ্চিত্র উৎসবকে বলা হয় ভারতীয় উপমহাদেশের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। এবারের আসরের পর্দা উঠছে ২০ নভেম্বর, শেষ হবে ২৮ নভেম্বর।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে