ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান-শাবনূর। জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করেন তাঁরা। এরপর জুটি বেঁধে ১৪টি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর। শোনা যায়, তাঁদের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। গুঞ্জন আছে, তাঁদের সম্পর্ক নিয়ে সালমান-সামিরার সংসারজীবনে নানা অশান্তি শুরু হয়েছিল। তবে প্রেমের বিষয়টি বারবার অস্বীকার করেছেন শাবনূর।
সত্যিই কি শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল? এ নিয়ে এখনো কৌতূহল আছে দর্শকের মনে। এবার সালমান শাহর স্ত্রী সামিরা খান জানালেন, শাবনূরের সঙ্গে সম্পর্ক ছিল সালমান শাহর।
১৯ সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে দেশের একটি টেলিভিশন চ্যানেলে কথা বলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সামিরা। সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘এই বিষয়টা এত সহজে বলা যায় না। এর পেছনে অনেক বড় গল্প আছে। সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। তবে সহজ প্রশ্নে কেউ যদি জানতে চায়, সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না? তাহলে আমি এক বাক্যে বলব যে হ্যাঁ, তাঁদের সম্পর্ক ছিল।’
শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে সালমানের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল বলে জানান তিনি। সামিরা বলেন, ‘এই বিষয়টা নিয়ে আমাদের সমস্যা হয়েছে। আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম। সালমান আমাকে অনেক বুঝিয়েছে, মাফও চেয়েছিল। পরে আমাকে মানিয়ে নিয়ে আসে। দুই মাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি। সালমান আমাকে বলেছিল, শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে, সেগুলো শেষ হলেই তাঁর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না।’
ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থাতেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসায় আত্মহত্যা করেন সালমান শাহ। যদিও তাঁর পরিবার সব সময় বলে আসছে, পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়েছে। সম্প্রতি ওই সাক্ষাৎকারে সামিরা জানান, এর আগেও তিনবার সালমান আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সামিরা বলেন, ‘সালমান মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে। ওখানে দুবারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে একবার আছে। তিনটাই আমার বিয়ের আগে। তিনটা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে করেছিল। আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে। আরেকবার ওর কিছু একটা হয়েছিল, সেটার জন্যও করেছিল।’

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৬ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৭ ঘণ্টা আগে