‘পোস্ত’র কথা মনে আছে? নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এ সিনেমা মুক্তি পায় ২০১৭ সালে। এর আগের দুই বছরে তাঁদের ‘বেলাশেষে’ ও ‘প্রাক্তন’ বক্স অফিসে বলতে গেলে ঝড় তুলেছিল। তাই ‘পোস্ত’ যখন মুক্তি পায়, হইহই করে দেখেছিল দর্শক।
সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাবা ও ঠাকুরদার লড়াই গড়ায় আদালতে—মোটাদাগে এটিই ‘পোস্ত’র গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী—প্রত্যেকেরই অভিনয় হাসিয়েছিল, কাঁদিয়েছিল দর্শকদের।
বছর পাঁচেকের মাথায় এসে ‘পোস্ত’ নিয়ে নতুন খবর শোনা গেল। পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা এ সিনেমার হিন্দি রিমেক বানাচ্ছেন। সমস্ত প্রস্তুতি শেষ, এ মাস থেকেই শুরু হবে শুটিং।
যেহেতু হিন্দি সিনেমা, আর ‘পোস্ত’র অন্যতম প্রধান শক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ও প্রয়াত হয়েছেন; তাই হিন্দি রিমেকে বদলে যাচ্ছে অভিনয়শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল। যিশু সেনগুপ্ত অভিনীত চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নাসিরুদ্দিন শাহকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তাঁর পক্ষ থেকে এখনও সবুজ সংকেত আসেনি।
বাংলা ‘পোস্ত’র মূল চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী অর্ঘ্য বসু। হিন্দি রিমেকে এ চরিত্রের অভিনেতা নেওয়া হয়েছে বলিউড থেকে।
কেবল মিমি চক্রবর্তী বদল হচ্ছেন না। তিনি থাকছেন ‘পোস্ত’র হিন্দি রিমেকে। একই চরিত্রে। সে হিসেবে এটিই হতে যাচ্ছে মিমির প্রথম হিন্দি সিনেমা।
হিন্দিতে ‘পোস্ত’ সিনেমাটির নাম কী হবে, তা জানা যায়নি এখনো।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
৪ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৫ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
৫ ঘণ্টা আগে