এ বছরের মার্চে ১০০ বছর পূর্ণ হয়েছে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের। এ উপলক্ষে ম্যাগাজিনটি গত ১০০ বছরের সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। ১৯২০-এর দশক থেকে শুরু হয়ে তালিকাটি শেষ হয়েছে ২০১০-এর দশকে এসে। প্রতি দশক থেকে ১০টি করে মোট ১০০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। এ তালিকায় একমাত্র ভারতীয় ও বাংলা সিনেমা হিসেবে স্থান পেয়েছে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’।
এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের। প্রথম সিনেমাতেই পান আন্তর্জাতিক স্বীকৃতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অপু-দুর্গা-সর্বজয়া-হরিহর-ইন্দির ঠাকুরণ জীবন্ত হয়ে ওঠে সত্যজিতের ক্যামেরায়। বিশ্বের বহু সম্মানজনক সিনেমার তালিকায় যেমন স্থান পেয়েছে ‘পথের পাঁচালী’, তেমনি এটি বাংলা সিনেমাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক স্তরে।
‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’ (১৯২০) সিনেমা দিয়ে শুরু হয়েছে টাইমের এ তালিকা। আর শেষ হয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ দিয়ে।
‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘গন উইদ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’-এর মতো ক্ল্যাসিক সিনেমাগুলো আছে এ তালিকায়। স্থান পেয়েছে ‘ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ অথবা ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর মতো ব্লকবাস্টার সিনেমাও। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, এ তালিকা তৈরি করতে তারা ৫০ বছরের বেশি সময় নিয়েছে।

প্রায় এক বছর বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ফিনালে। লাক্স সুপারস্টার ২০২৫-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
২০ মিনিট আগে
পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে তৈরিতে জুড়ি নেই ফুয়াদ আল মুক্তাদিরের। এবার তিনি তৈরি করেছেন পাঁচ ব্যান্ডের পাঁচটি জনপ্রিয় গান। এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’ গানগুলো নতুনভাবে...
৬ ঘণ্টা আগে
আজ থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’। একান্নবর্তী পরিবারকে ঘিরে গড়ে উঠেছে নাটকের কাহিনি। অনিকেতের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
৭ ঘণ্টা আগে
দেড় বছরের বেশি সময় পর আবার মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে রয়েছে নাটকটির দুটি প্রদর্শনী। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে রাজার চিঠি।
৭ ঘণ্টা আগে