গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গতকাল বুধবার বিকেলে তাঁর নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ বৈঠকের তথ্য জানান।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ১৯ জানুয়ারি বাংলাদেশে পৌঁছান শর্মিলা। এবারের উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগের বিচারক তিনি। শর্মিলা ঠাকুরের সঙ্গে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী মমতা শঙ্কর, স্বস্তিকা মুখার্জি ও পরিচালক সোহিনী ঘোষ।
বৈঠককালে তাঁরা চলচ্চিত্রসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া এদিন আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।
উল্লেখ্য, নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে