দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র দুর্লভ স্ক্রিপ্টের কপি রাখা হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জাদুঘরে। আজ (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ডা. জেসমিন জামান এটি তুলে দেন। পাশাপাশি সিনেমাটির গান রেকর্ডিংয়ের পিয়ানোও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালসহ অনেকে।
প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ড. জেসমিন জামান বলেন, ‘সিনেমার স্ক্রিপ্টের জন্য ফিল্ম আর্কাইভ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তার অনেক কিছুই আমরা পরম যত্নে রেখেছি। আমরা মনে করি, এগুলো দেশের মানুষের। তাই এগুলো জাদুঘরে রাখা হলে সবাই দেখতে পারবেন, বাবার সম্পর্কে, চলচ্চিত্র সম্পর্কে জানতে পারবেন। এরপরই ফিল্ম আর্কাইভে এসব দেওয়ার সিদ্ধান্ত নিই।’
তিনি আরও জানান, পিয়ানোটি লন্ডনের জে অ্যান্ড জে হপকিন্সের। যা নির্মিত হয়েছে ১৮৮১ থেকে ১৮৯২ সালের মধ্যে। নুরুজ্জামান একজন সংগীত অনুরাগী ছিলেন এবং পিয়ানোটি নিজেই বাজাতেন। তিনি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর। ১৯৭৫ সালের ২৮ ডিসেম্বর নুরুজ্জামান ইন্তেকাল করেন।
১৯৫৬ সালের ৩ আগস্ট ‘মুখ ও মুখোশ’ মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল জব্বার খান। তিনি ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর মারা যান।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
২ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১৫ ঘণ্টা আগে