কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্রটি নিয়ে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র নির্মিত হয়েছিল মাসুদ রানা সিরিজের ১১ তম বই বিস্মরণ অবলম্বনে। খ্যাতিমান অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা মাসুদ রানা সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো নায়ক হিসেবে আসেন। আলোচিত এই সিনেমাটি মুক্তি পায় ১৯৭৪ সালে। এর ঠিক ৪৯ বছর পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’।
তুমুল জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। এবারের সিনেমাটিতে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন।
আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তিকে সামনে রেখে গতকাল শুক্রবার খ্যাতিমান অভিনেতা সোহেল রানার কাছে দোয়া নিতে গিয়েছিলেন অভিনেতা এবিএম সুমন। বেশ কিছুক্ষণ সোহেল রানার বাসায় অবস্থান করেন তিনি।
এ বিষয়ে আজকের পত্রিকাকে অভিনেতা এবিএম সুমন বলেন, ‘শ্রদ্ধেয় অভিনেতা সোহেল রানা আমাদের শুভকামনা জানিয়েছেন, সাফল্য কামনা করেছেন। অনেকক্ষণ তাঁর পাশে ছিলাম।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই সিনেমা বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা শুটিং হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় ছবিটির দৃশ্যধারণ হয়েছে।
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে ‘এমআর-৯’-এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।
হলিউড ও বলিউডের একঝাঁক তারকা অভিনয় করেছেন এই সিনেমায়। হলিউড অভিনেতাদের মধ্যে ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, ‘দ্য ডার্ক নাইট’-এর মাইকেল জাই হোয়াইট, ‘আর্মি অব ওয়ান’ অভিনেতা নিকো ফস্টার অভিনয় করেছেন। এ ছাড়া বলিউডের ‘পয়জন’খ্যাত অভিনেত্রী সাক্ষী প্রধান, ‘থ্রি ইডিয়টস’খ্যাত ওমি বৈদ্যকে সিনেমাতে দেখা যাবে। বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবিসহ আরও অনেকেই অভিনয় করেছেন।

শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে
একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
১ দিন আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
১ দিন আগে