সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ মুক্তি পেয়েছে আজ ১৯ অক্টোবর। তবে এদিন সৃজিতকে আজ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি’ বাংলাদেশে। শ্বশুরবাড়িতে বসে সৃজিত দেখেছেন বাংলাদেশ-ভারতের মধ্যকার বিশ্বকাপের আজকের ম্যাচ।
আজ দুপুরে বাংলাদেশ–ভারতের ম্যাচ চলাকালীন মিথিলার সঙ্গে টেলিভিশনের সামনে থেকে একটি ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘ঢাকায় ভারত বনাম বাংলাদেশের খেলা দেখছি। যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার চেষ্টা করছি।’
সর্বশেষ আজ বিকেলে সৃজিতকে দেখা গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে সৃজিতের ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। ছবিটি ফেসবুকে শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘আরেক বাঙালির সঙ্গে ফ্যানবয় মোমেন্ট, যিনি লর্ডসে লর্ডগিরি করেছেন।’
উল্লেখ্য, বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে সেঞ্চুরিয়ানদের মধ্যে অন্যতম বাংলাদেশের তামিম ইকবাল।
প্রসঙ্গত, সৃজিতের ‘দশম অবতার’ সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দশম অবতার দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত।
দীর্ঘ ১১ বছর পর ফের পর্দায় দেখা যাবে পুলিশ কর্মকর্তা থেকে সিরিয়াল কিলার বনে যাওয়া প্রবীর রায় চৌধুরীকে, যে চরিত্রে আছেন প্রসেনজিৎ। আর চার বছর পর দেখা মিলবে ভিঞ্চি দা সিনেমার বিজয় পোদ্দারের, এ চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। দশম অবতারে দুই পুলিশ কর্মকর্তা প্রবীর ও বিজয় হাতে হাত মিলিয়ে কাজ করবে। আর এই দুইজনের তদন্তের গল্পে নতুন মাত্রা যোগ করবেন জয়া আহসান।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে