ঢালিউডে পশ্চিমবঙ্গের নায়িকাদের কাজের বিষয়টি নতুন কিছু নয়। তবে সেটা ছিল বিক্ষিপ্তভাবে। সাম্প্রতিক সময়ে বিদেশি নায়িকাদের নিয়ে সিনেমা নির্মাণের প্রবণতা বেড়েছে ঢালিউডে।
শাকিবের বিদেশি নায়িকারা
২০ অক্টোবর থেকে শাকিব খান শুরু করবেন অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং। প্যান ইন্ডিয়ান এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টালিউডের পায়েল সরকার। শোনা যাচ্ছে, একই পরিচালকের আরেকটি সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন কলকাতার মিষ্টি চক্রবর্তী। এ বছরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমার। এতে শাকিবের সঙ্গে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এ ছাড়া নির্মাতা তপু খান জানান, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছেন। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু না জানালেও এ সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন দেশের বাইরের নায়িকা। এ অভিনেতার মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন ভারতের দর্শনা বণিক। শাকিব খানের সর্বশেষ সিনেমা ‘প্রিয়তমা’তেও ছিলেন কলকাতার ইধিকা পাল।
একাধিক সিনেমায় স্বস্তিকা
দীর্ঘদিন পর ঢালিউডে ফিরছেন টালিউডের স্বস্তিকা মুখার্জি। ইতিমধ্যে তিনি একাধিক সিনেমায় নাম লিখিয়েছেন। কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’ ও হিমু আকরামের ‘আলতাবানু জোসনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে স্বস্তিকাকে। ওয়ান ইলেভেনে স্বস্তিকা অভিনয় করবেন আফজাল হোসেনের সঙ্গে। এ বছরই দুটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ওয়েব সিনেমায় শ্রীলেখা
ঢাকার ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন শ্রীলেখা মিত্র। ‘কলকাতা ডায়েরিজ’ নামের সিনেমাটি বানাচ্ছেন রাশেদ রাহা। এ সিনেমায় আরও রয়েছেন কলকাতার দর্শনা বণিক। শুটিং শেষে এখন চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ।
অন্বেষার অভিষেক ঢাকায়
গত মঙ্গলবার থেকে প্রযোজক ও নির্মাতা এমডি ইকবাল শুরু করেছেন তাঁর নতুন সিনেমা ‘ডেডবডি’র কাজ। এ সিনেমায় রোশানের বিপরীতে কাজ করছেন পশ্চিমবঙ্গের অন্বেষা রায়। অ্যানি নামেই পরিচিত তিনি। অন্বেষা মূলত মডেল। ডেডবডি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর।
ফিরে গেছেন সায়ন্তিকা
গত মাসেই তাজু কামরুলের ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে কাজের অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি তাঁর। নৃত্য পরিচালক ও প্রযোজকের সঙ্গে ঝামেলার কারণে কাজ শেষ না করেই ফিরতে হয়েছে তাঁকে। সিনেমাটি শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা
বিদেশি নায়িকা নেওয়ার বিষয়ে নির্মাতারা বলছেন, গল্পের প্রয়োজনে নেওয়া হচ্ছে তাঁদের। তবে ঢালিউডের সিনেমায় একের পর এক বিদেশি নায়িকা নিয়ে কাজ করার বিষয়টি আমাদের ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, দেশে শিল্পীসংকট রয়েছে। নতুন নায়িকা তৈরি হচ্ছে না। যে কয়েকজন আছেন তাঁরাই ঘুরেফিরে কাজ করছেন। এ ছাড়া দেশের অনেক নায়িকা আছেন যাঁরা নিয়মনীতি মানেন না। তাই নির্মাতা ও প্রযোজকেরা বিদেশি শিল্পীদের দিকে ঝুঁকছেন। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য নেগেটিভ দিক। বিদেশি শিল্পীদের নিয়ে কাজের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আমাদের শিল্পীরা ধীরে ধীরে বেকার হয়ে পড়বেন। আমার পরামর্শ, আমাদের শিল্পীদের কঠোর অনুশীলন, পরিশ্রম করতে হবে, অবশ্যই নিয়মানুবর্তিতার মধ্যে আসতে হবে। কল টাইমে সেটে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয়ত, কাজটি দরদ দিয়ে করতে হবে, দায়িত্বশীলভাবে নিজের কাজটুকু শেষ করতে হবে।’
পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত বলেন, ‘এখানকার শিল্পীরা যদি দুর্লভ হয় তখন বিদেশি শিল্পী আসবেই। ইন্ডাস্ট্রি চলমান রাখতে শূন্যস্থান তো পূরণ করতেই হবে। সেটাই হচ্ছে। বাইরে থেকে এসে নায়িকারা কাজ করছেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কী হবে এটা আমার জানা নেই।’

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১৫ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১৫ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১৫ ঘণ্টা আগে