ভারতে প্রতি বছর যে কয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়, কলকাতা চলচ্চিত্র উৎসব তার মধ্যে অন্যতম। ১৯৯৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে উৎসবটি। এ বছর আয়োজনের ২৮তম আসর। আগামী ১৫ ডিসেম্বর শুরু হয়ে আট দিনের উৎসবটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবার ৪২টি দেশের ১৮৩টি সিনেমা দেখানো হবে সেখানে।
এর মধ্যে আছে বাংলাদেশের তিনটি সিনেমা—মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ফখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১ ’।
এ ছাড়া বাংলা একাডেমি সভাঘরে ২১ ডিসেম্বর দুপুরে থাকবে ‘ল্যাঙ্গুয়েজ অব নিউ এজ সিনেমা’ শিরোনামের টকশো। সেখানে অনির্বাণ ভট্টাচার্য, প্রসূন চট্টোপাধ্যায়, মানস মুকুল পাল ও রাজ চক্রবর্তীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের নির্মাতা মেজবাউর রহমান সুমন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’ দেখানো হবে এবারের উৎসবে।
১৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। বেশ কয়েক বছর ধরে তিনিই এ উৎসবের ফিতা কাটছেন। ওই দিন বলিউড থেকে আরও থাকবেন— জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জি, অরিজিৎ সিং, কুমার শানু, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা প্রমুখ।
এ বছর অমিতাভ বচ্চনের বয়স ৮০ বছর পূর্ণ হয়েছে। তাই তাঁকে সম্মান জানিয়ে রাখা হয়েছে বিশেষ আয়োজন। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে বিগ বি অভিনীত ‘অভিমান’। এ ছাড়া ‘অমিতাভ বচ্চন: এ লিভিং লিজেন্ড’ শীর্ষক প্রদর্শনীতে তাঁর অভিনীত নয়টি সিনেমা দেখানো হবে।
উৎসবে শ্রদ্ধা জানানো হবে তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিবকুমার শর্মা ও অ্যাঞ্জেলা ল্যান্সবারিকে। ‘হোমেজ’ বিভাগে প্রদর্শিত হবে জ্যঁ লুক গদারের চারটি সিনেমা।
পাকিস্তানে বিতর্কিত এবং সে দেশের অস্কার এন্ট্রি সিনেমা ‘জয়ল্যান্ড’–ও জায়গা করে নিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে