রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে একগুচ্ছ সিনেমা। ঈদের সিনেমার সর্বশেষ খোঁজখবর জানাতে আমাদের এই আয়োজন। প্রতিদিন একজন করে নির্মাতা তাঁর সিনেমার কাজের অগ্রগতি ও প্রত্যাশার কথা জানাবেন। আজ ‘রাক্ষস’ নিয়ে কথা বলেছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ বানিয়েছিলেন মেহেদী হাসান হৃদয়। এই রোজার ঈদ উপলক্ষে সিয়াম আহমেদকে নিয়ে তিনি পরিচালনা করেছেন ‘রাক্ষস’ নামের সিনেমা। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাক্ষস টিম।
রাক্ষসের অগ্রগতি নিয়ে নির্মাতা হৃদয় বলেন, ‘রাক্ষসের শুটিং শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এডিট ও ডাবিং একসঙ্গে চলছে। যথাসময়ে সব কাজ শেষ হয়ে যাবে আশা করি। এরপর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে পারব।’
যেকোনো সিনেমার সাফল্যের পেছনে প্রচার খুবই গুরুত্বপূর্ণ। রাক্ষসের প্রচারের পরিকল্পনা জানিয়ে হৃদয় বলেন, ‘প্রথমে আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছি। এরপর সিয়ামের একটি স্টিল ছবি প্রকাশ করা হয়েছে। এ সপ্তাহে সিনেমার অফিশিয়াল পোস্টার প্রকাশ পাবে। এরপর পর্যায়ক্রমে টিজার, গান প্রকাশ পাবে।’
গত ডিসেম্বরে ঢাকায় শুরু হয়েছিল রাক্ষসের শুটিং। এরপর শ্রীলঙ্কায় হয়েছে বড় অংশের কাজ। নির্মাতা জানান, শুটিংয়ে অভিনয়শিল্পীরা অনেক ডেডিকেটেড ছিলেন। সব মিলিয়ে তিনি যেভাবে গল্পটি বলতে চেয়েছেন, সেটা সম্ভব হয়েছে। সিনেমার আইটেম গান থেকে শুরু করে কাস্টিংয়ে আরও অনেক চমক রয়েছে বলে জানান মেহেদী হাসান হৃদয়।
রাক্ষসের গল্প নিয়ে হৃদয় বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। এটা একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে রয়েছে ফ্যামিলি ড্রামা। সবচেয়ে বড় কথা, বরবাদ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে। আমার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।’ রাক্ষস সিনেমায় সিয়ামের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। নির্মাতার দাবি, সিয়ামের সঙ্গে সুস্মিতার রসায়ণটা দারুণ হয়েছে, মনে হবে বাস্তবজীবনের একটা অংশ।
ঈদে মুক্তির তালিকায় রয়েছে একগুচ্ছ সিনেমা। তাই প্রত্যাশিত সংখ্যক হল পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে এ নিয়ে শঙ্কিত নন নির্মাতা, বরং বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। হৃদয় বলেন, ‘এবার অনেকগুলো ভালো সিনেমা আসছে একসঙ্গে। শাকিব ভাইয়ের সিনেমা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তাই বলাই যায় “প্রিন্স” ভালো সিনেমা হবে। আরও আছে রেদওয়ান রনি পরিচালিত নিশো ভাইয়ের “দম”। রায়হান রাফীর “প্রেশার কুকার” চমক দেখাবে। “বনলতা এক্সপ্রেস” সিনেমায় আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বড় কাস্টিং। আগের ঈদে তানিম নূরের “উৎসব” খুব ভালো করেছে। তাই এই সিনেমার প্রতি সবার আগ্রহ থাকবে। বরবাদের পর আমার ওপর দর্শকের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। সিয়ামও আগে কয়েকটি সিনেমায় দারুণ করেছে। তাই রাক্ষস সিনেমাও থাকবে আলোচনার কেন্দ্রে।’

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১৮ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১৮ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১৮ ঘণ্টা আগে