আনিসুর রহমান মিলন, ববি হক ও সাঞ্জু জন—দেশের বিনোদনপাড়ার এই পরিচিত তিন মুখ একসঙ্গে হাজির হচ্ছেন এবার। তাঁরা অভিনয় করবেন ‘আলপিন’ নামে নতুন একটি ছবিতে। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।
আজ (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ফিল্মটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তাঁরা। ওই সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, নির্মাতা আল হাজেনসহ ছবির তিন অভিনয়শিল্পী মিলন, ববি ও সাঞ্জু জন।
ওয়েব ফিল্ম আলপিন-এর পরিচালক আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। দর্শকের কথা মাথায় রেখেই ছবিটির গল্প সাজিয়েছি আমরা। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’
আনিসুর রহমান মিলন বলেন, ‘এ ছবিতে আমি অভিনয় করছি পুলিশের চরিত্রে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’
চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। এ ছবিতে আমি অভিনয় করছি সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ।’
নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্ম আলপিন-এর দৃশ্যধারণ শুরু হবে।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৯ ঘণ্টা আগে