Ajker Patrika

খালেদা জিয়ার বায়োপিক: মাদার অব ডেমোক্রেসির নির্মাতাদের আইনি নোটিশ

খালেদা জিয়ার বায়োপিক: মাদার অব ডেমোক্রেসির নির্মাতাদের আইনি নোটিশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। তবে খালেদা জিয়ার পরিবার ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছ থেকে অনুমতি না নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেওয়ায় সিনেমার নির্মাতা ও প্রযোজক বরারর নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশটি পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে যাঁরা সিনেমা বানাচ্ছেন, তা থেকে বিরত থাকার জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়া ও তাঁর পরিবারের কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আগামী পাঁচ দিনের মধ্যে নির্মাতা ও প্রযোজককে সংবাদ সম্মেলন করে তাঁদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক ইকবাল হোসেন আকন্দ। তিনি বলেন, ‘দলের কয়েকজনের সঙ্গে কথা বলে মাদার অব ডেমোক্রেসি সিনেমার পরিকল্পনা শুরু করেছি। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নিয়েই আমরা কাজ শুরু করব।’

আইনি নোটিশের বিষয়ে প্রযোজক বলেন, ‘আমরা এখনো আইনি নোটিশ পাইনি। পেলে অবশ্যই লিখিত উত্তর দেব।’

নির্মাতা এম কে জামান। ছবি: সংগৃহীতগত ১৯ আগস্ট নির্মাতা এম কে জামান জানিয়েছিলেন খালেদা জিয়ার চরিত্রে তাঁর প্রধম পছন্দ অভিনেত্রী ববিতা ও মৌসুমীকে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে শক্তিশালী শিল্পী প্রয়োজন। তাই ববিতা ও মৌসুমীর কথা ভাবছি আমরা। তাঁরা দুজনই এখন দেশের বাইরে আছেন। চিত্রনাট্য সম্পূর্ণ হয়ে গেলেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আলোচনা করব। সিনেমার নাম দেখেই তো তাঁরা অভিনয়ে সম্মতি দেবেন না। চিত্রনাট্য দেখতে চাইবেন। চিত্রনাট্য পছন্দ হলেই তাঁরা অভিনয়ে রাজি হবেন। তাই পুরো প্রস্তুতি নিয়েই তাঁদের সঙ্গে কথা বলতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত