হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং শুরু হচ্ছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া ন্যানসি মেয়ার্স পরিচালিত দ্য ইন্টার্নে মূল চরিত্রে অভিনয় করেন রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথাওয়ে। রবার্ট ডি নিরো অভিনীত সেই চরিত্রে নেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। আর প্রযোজনার পাশাপাশি হ্যাথাওয়ে অভিনীত চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপিকার।
তবে প্রায় চার বছর পর এসে মত বদলেছেন দীপিকা। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। শুধু প্রযোজক হিসেবেই এ প্রজেক্টে থাকবেন। সৃজনশীল বিষয়গুলোও দেখভাল করবেন। প্রযোজনায় আরও মনোযোগী হওয়ার জন্যই এতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। দ্য ইন্টার্নের রিমেকে দীপিকার বদলে অন্য অভিনেত্রী খোঁজা হচ্ছে।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে খানিকটা ভিন্ন পথে হাঁটতে চাইছেন দীপিকা। অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন। আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা। যে গল্পগুলো শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী আলোচনা তৈরি করার ক্ষমতা রাখে। দ্য ইন্টার্নের রিমেক সেই তালিকার প্রথম কাজ। এর আগে কা প্রোডাকশনস থেকে ‘ছপ্পাক’ ও ‘৮৩’ তৈরি হয়েছে। সিনেমা দুটি মুক্তি পেয়েছে ২০২০ ও ২০২১ সালে। কয়েক বছর স্থবির থাকার পর আবারও শুরু হচ্ছে কা প্রোডাকশনসের কার্যক্রম।
গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় তাঁর অভিনয়ের কথা ছিল। তবে আট ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না, ২০ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও দিতে হবে সিনেমার ব্যবসার লভ্যাংশ, বলতে পারবেন না তেলুগু সংলাপ— এসব শর্ত দেওয়ায় দীপিকাকে বাদ দেন নির্মাতা। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। এরপর দীপিকা যুক্ত হয়েছেন অ্যাটলির নতুন সিনেমায়। শাহরুখের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে তাঁকে।

আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
৫ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
৫ ঘণ্টা আগে
আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।
৫ ঘণ্টা আগে
প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী।
৫ ঘণ্টা আগে