
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের গাওয়া প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গানের পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দোয়েল ওটিটি। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত দোয়েল ওটিটির উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় মনোয়ার হোসেন টুটুলের সুর করা ‘স্বাধীন বাংলাদেশ’ শিরোনামের গানটি। দোয়েলের স্লোগান ‘টিভি দেখার নতুন অভিজ্ঞতা’।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ জানিয়েছেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা, সচেতনতামূলক, শিশুতোষ ও তারুণ্যনির্ভর অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোকসংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা করল দোয়েল ওটিটি।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। একের পর এক ম্যাজিক দেখিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন জুয়েল আইচ। অনুষ্ঠানে আরও ছিল শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা।
প্ল্যাটফর্মটির অনুষ্ঠানের ধরন, আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরেন দোয়েলের সিইও ফাহমিদুল ইসলাম শান্তনু। এই প্ল্যাটফর্মে শিশুদের মানসিক বিকাশের জন্য বিশেষ শিশুতোষ অনুষ্ঠান, মৌলিক টিভি শো, চলচ্চিত্র, অ্যানিমেশন এবং দেশাত্মবোধক ও বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করা যাবে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে দোয়েল অ্যাপ ডাউনলোড করে অথবা সরাসরি ওয়েবসাইট থেকে অনুষ্ঠানগুলো দেখা যাবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
নতুন এই ওটিটি প্ল্যাটফর্মটিকে শুভেচ্ছা জানাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, তানভীর আলম সজীব, নির্মাতা শাহীন সুমন, শাকুর মজিদ, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, আসিফ ইকবাল, নাট্যকার মাসুম রেজা, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাসহ মিডিয়া ব্যক্তিত্বরা।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে