
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার। অতিপ্রাকৃত ঘটনা নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাকব চেজ। গল্পের কেন্দ্রে জেমা নামের এক তরুণী মা, যে তার মেয়েকে নিয়ে নিজের শৈশবের বাড়িতে বসবাস করে। একদিন সে আবিষ্কার করে, তার ভেতরে আছে অস্বাভাবিক ক্ষমতা। সে ‘দ্য ফারদার’ নামক রাজ্যে ভ্রমণ করতে পারে। দ্য ফারদার হলো ইনসিডিয়াস ইউনিভার্সের এক অদৃশ্য রাজ্য, যেখানে অবস্থান করে মৃত ব্যক্তিদের আত্মা।
এতে জেমা চরিত্রে অভিনয় করছেন অ্যামেলিয়া ইভ। আরও আছেন ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স প্রমুখ। ২১ আগস্ট আন্তর্জাতিক মুক্তির দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।
অন্যদিকে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও প্যাট্রলের তৃতীয় সিনেমা ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ও মুক্তি পেয়েছে গতকাল। ২০২৩ সালের ‘পাও প্যাট্রল: দ্য মাইটি মুভি’র সিকুয়েল এটি। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়াং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, ফরচুন ফেইমস্টার প্রমুখ।
এই সিনেমায় দেখা যাবে, প্রবল ঝড়ে পথ হারিয়ে পাও প্যাট্রল টিম এক অচেনা দ্বীপে পৌঁছায়, যা প্রাগৈতিহাসিক ডাইনোসরদের আবাসস্থল। সেখানে তাদের পরিচয় হয় ডাইনোসর বিশেষজ্ঞ কুকুরছানা রেক্সের সঙ্গে।
কিন্তু রত্ন খোঁজার লোভে খলনায়ক মেয়র হামডিঙ্গার দ্বীপে বিস্ফোরণ ঘটালে এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে এবং অগ্ন্যুৎপাত শুরু হয়। ডাইনোসরদের নিশ্চিত বিলুপ্তির হাত থেকে বাঁচাতে অভিযানে নামে পাও প্যাট্রল টিম।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৫ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৬ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১৬ ঘণ্টা আগে