মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’র প্রধান চরিত্র ‘মইন্না’র ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছে শিশুশিল্পী লিয়ন আহমেদ। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। কিন্তু এসবের কিছুই হয়তো জানা হয়নি লিয়নের। গত সোমবার রাতে নির্মাতা জানান, শুটিং শেষ হওয়ার পর থেকেই লিয়নের কোনো খোঁজ নেই। সম্প্রতি একটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে লিয়ন। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে নির্মাতা ফেসবুকে পোস্ট দেন।
লিয়নের ব্যবহৃত নম্বরটি বন্ধ ছিল। তত দিনে টঙ্গীর বাড়িও বদলে ফেলেছিল লিয়নের পরিবার। মাঝখানে চার বছর আর কোনো খোঁজ ছিল না লিয়নের। বাকি শিল্পীদের পাওয়া গেলেও লিয়নের দেখা নেই। নানাভাবে চেষ্টা করেও লিয়নের সন্ধান পাননি পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।
খোঁজাখুঁজির মধ্যে গতকাল বুধবার লিয়নের খোঁজ মিলেছে; নিজেই সিনেমাটির সহকারী পরিচালক যুবরাজ শামীমের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে নিজের খোঁজ জানিয়েছেন লিয়ন। এখন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছেন। আর আজ বৃহস্পতিবার লিয়নের সঙ্গে দেখা করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
মোহাম্মদ নূরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এই চার বছরে লিয়ন বিভিন্ন এলাকায় ছিল। এখন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছে সে। আজ একটু আগেই বোর্ডবাজারে গিয়ে লিয়নের সঙ্গে দেখা করেছি।’
লিয়নকে নিয়ে নির্মাতার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘লিয়ন আর অভিনয় করবে কি না, তা জানি না। তবে আমরা ওর পাশে আছি। ওর যেকোনো কাজে আমাদের সাপোর্ট থাকবে। তার জন্য ভালো কিছু করার চেষ্টা করব আমরা।’

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।
১১ ঘণ্টা আগে
১১ মাস কারাগারে থাকার পর গত ১৮ মার্চ জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিদ্দিক। অভিনেতা জানান, ১১ মাসের জেলজীবনে বদলে গেছেন তিনি।
১২ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’। এটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান জানালেন ফেরিওয়ালা গানের...
১৮ ঘণ্টা আগে
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাঁকে দেখা যাবে।
২১ ঘণ্টা আগে