কয়েক দিন আগেই একমাত্র মেয়ের হাতেখড়ি হয়েছে অভিনয়ে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমায় সোহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। মেয়ের সাফল্যে গর্বিত বাবা শাহরুখ খানও। এবার ছোট ছেলে আব্রামও বাবার দেখানো পথেই হাঁটল।
বড় ভাই আরিয়ানের মতো ক্যামেরার পেছনে কাজ নয়, মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে চমকে দিল নিজের পরিবারকেই। স্কুলের নাটকে তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকও। ইনস্টাগ্রামে আব্রামের ভিডিওটি পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যে হয়ে যায় ভাইরাল।
বর্তমানে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে শাহরুখের ছোট ছেলে আব্রাম খান। সম্প্রতি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আয়োজিত একটি নাটকে অভিনয় করে সে। শুধু তাই নয়, বাবার সিগনেচার স্টাইলে হাত ছড়িয়ে পোজ দিতেও দেখা যায় আব্রামকে। এত অল্প বয়সে তার অভিনয় দেখে আপ্লুত হয়েছেন শাহরুখ-গৌরী।
উল্লেখ্য, খান পরিবার ছাড়াও এই অনুষ্ঠানে দেখা গেছে বচ্চন পরিবারকে। অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা বচ্চনও এই স্কুলেরই ছাত্রী। সেখানে আরাধ্যা একটি মিউজিক্যাল প্লেতে অভিনয় করেছে। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ পরিবারের অন্যরা।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৪১ মিনিট আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৪৪ মিনিট আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১ ঘণ্টা আগে