মাথায় লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি-গোঁফ, ঠোঁটে সিগারেট, রক্তমাখা রণবীর। রক্তমাখা হাতেই দিচ্ছেন সিগারেটে আগুন। সঙ্গে রয়েছে রক্তমাখা কুড়াল। রণবীর কাপুরের বহুল প্রতিক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুকে এমন রূপে দেখা যায় তাঁকে।
‘কবীর সিং’ খ্যাত জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করছেন ‘অ্যানিমেল’ সিনেমাটি। এই সিনেমাতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা।
আগেই ঘোষণা দেওয়া ছিল বছরের শেষদিন আসবে ‘অ্যানিমেল’ সিনেমার প্রথম ঝলক। নতুন বছরের শুরুতে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন নির্মাতা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা ক্যাপশনে লিখেছেন, ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
রাশমিকা মান্দানাও এক টুইটে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুক এটি। তোমার এই লুকটি সবাইকে দেখানোর জন্য আমার তর সইছিল না।
ফার্স্ট লুকটি প্রকাশের পরেই প্রশংসা কুড়াচ্ছেন রণবীর কাপুর। রণবীরকে এমন লুকে দেখে অভ্যস্ত নন তাঁর ভক্তরা।
ভারতের হিমাচল প্রদেশে সিনেমাটির চিত্রধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও ববি দেওল।
যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সড়ে আসেন তিনি।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। চলতি বছরের ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০২২ সালে ‘শামশেরা’ ও অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ দিয়ে চার বছর পর চলচ্চিত্রে ফিরে আসেন রণবীর কাপুর।

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
৬ ঘণ্টা আগে
চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
৯ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১৮ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১৮ ঘণ্টা আগে