
আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত কাহিনি গত বছর নতুন উদাহরণ সৃষ্টি করেছিল বক্স অফিসে। সুমতি চরিত্রে দীপিকা প্রশংসা কুড়িয়েছিলেন দর্শকদের। কল্কির সিকুয়েলে তাঁর চরিত্রের আরও ব্যাপ্তি আশা করেছিলেন ভক্তরা। তবে কল্কির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজের ঘোষণার পর সব আশা ভেস্তে গেল।
গতকাল সকালে বৈজয়ন্তী মুভিজ তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, কল্কি ২৮৯৮ এডি সিনেমার সিকুয়েলে আর থাকছেন না দীপিকা পাড়ুকোন। অনেক আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে দায়বদ্ধতার অভাবের কথা। বলিউড হাঙ্গামার অনুসন্ধানেও উঠে এসেছে, শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণেই বাদ দেওয়া হয়েছে দীপিকাকে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, কল্কি ২৮৯৮ এডি সিনেমার প্রথম পর্বে যে পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা, দ্বিতীয় পর্বে ২৫ শতাংশ বৃদ্ধির দাবি করেছিলেন। প্রভাস কিংবা সিনেমার অন্য কোনো অভিনেতা বাড়তি পারিশ্রমিক না চাইলেও এ দাবিতে অনড় ছিলেন দীপিকা। এ ছাড়া প্রতিদিন ৭ ঘণ্টার বেশি শুটিং করবেন না, এমন শর্তও দিয়েছিলেন। তার বদলে নির্মাতারা তাঁকে বিলাসবহুল ভ্যানিটি ভ্যান দিতে চেয়েছিলেন বিশ্রামের জন্য, কিন্তু অভিনেত্রী রাজি হননি।
দীপিকার চাহিদার তালিকা এখানেই শেষ নয়। শুটিংয়ে অভিনেত্রী শুধু একাই আসেন না, তাঁর সঙ্গে থাকে ২৫ জন সহকারীর একটি বড় দল। তাদের সবাইকে পাঁচ তারকা হোটেলে রাখতে হবে, দিতে হবে খাওয়াদাওয়া থেকে শুরু করে যাতায়াতের যাবতীয় খরচ। দীপিকার এসব দাবি পূরণ করতে গেলে সিনেমার বাজেট বেড়ে যেত, তাই রাজি হননি কল্কি নির্মাতারা। অভিনেত্রীও কোনো ধরনের ছাড় দিতে চাননি, বাধ্য হয়ে তাই দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
অতিরিক্ত চাহিদার কারণে এ বছর আরও একটি সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের কথা ছিল তাঁর। তবে কিছু শর্ত দিয়েছিলেন পরিচালককে। যেমন দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। ২০ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও দিতে হবে সিনেমার ব্যবসার লভ্যাংশ। হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় সংলাপ বলবেন না। দীপিকার এসব শর্ত শুনে পিছু হটেন নির্মাতা। দীপিকাকে বাদ দিয়ে তাঁর বদলে নিয়েছেন তৃপ্তি দিমরিকে।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
৪ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
৫ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
৫ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
৫ ঘণ্টা আগে