ভারতের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসবের একটি ‘দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবের এবারের আসরে যোগ দেওয়ার কথা রয়েছে বলিউডের অনেক তারকার। এই আয়োজনেরই এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন জ্যাকুলিন।
জ্যাকুলিন ফার্নান্দেজ এদিন নীল শাড়ি পরেছিলেন। সঙ্গে লম্বা বেণীতে অনেকটা সাবেকী ঢঙে সেজেছিলেন।
সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে ঝামেলার মধ্যে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলার চার্জশিটেও নাম উঠেছে তাঁর। গত বছরজুড়েই আদালতে দৌড়ঝাঁপ করতে হয়েছে এই বলিউড অভিনেত্রীকে। এই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও।
সম্প্রতি অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর একটি বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে সুকেশ বলেন, ‘আমি আর জ্যাকুলিন গভীর সম্পর্কে ছিলাম। তাই নোরাকে সব সময়ই এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিন্তু ও আমাকে বারবার ফোন করে বিরক্ত করত। বিভিন্ন ধরনের সাহায্যও চাইত আমার কাছে।’
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ যেখানে এই মামলা থেকে নিষ্কৃতি পেতে চাচ্ছেন, সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনে পরিস্থিতি আরও জটিল করে যাচ্ছেন সুকেশ।
ব্যক্তিজীবন নিয়ে ঝামেলার মধ্যে থাকলেও অভিনয়ে অনেকটা নিয়মিত জ্যাকুলিন। সবশেষ তাঁকে দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমায়।






আবার খুশির খবর বলিউডে। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান দুয়ার জন্মের দুই বছর পার না হতেই ভক্তদের আবারও সুখবর দিলেন দীপিকা ও রণবীর সিং। আজ ১৯ এপ্রিল মেয়ে দুয়ার হাতে ধরা একটি গর্ভধারণ পরীক্ষার কীটের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন অভিনেত্রী।
৯ ঘণ্টা আগে
মুক্তির আগে থেকেই ‘উৎসব’-এর সঙ্গে তুলনা চলছিল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার। নির্মাতা তানিম নূরকেও এই প্রশ্নের জবাব দিতে হয়েছে একাধিকবার। আশাবাদী ছিলেন তানিম। দর্শকের আগ্রহকে নিয়েছিলেন ইতিবাচক হিসেবে। বনলতা এক্সপ্রেস উৎসবকে ছাড়িয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ছিল তাঁর।
১৩ ঘণ্টা আগে
নগর বাউল ব্যান্ড ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট। দেশ-বিদেশের বহু কনসার্টের মঞ্চে জেমসের সঙ্গী ছিলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের ধারাবাহিক নির্মাণে ঝুঁকছেন নাট্য নির্মাতারা। জনপ্রিয়তাও পাচ্ছে নাটকগুলো। এর মধ্যে অন্যতম মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে