ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছেন, ‘জয় হো’ গানের সুরকার নাকি এ আর রহমান নন। তাই তাঁর এই পুরস্কার গ্রহণ ঠিক হয়নি! ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং, এমনটাও সবার সামনে এনেছেন রামগোপাল।
এই মন্তব্য ঘিরে বলিউডে চর্চা শুরু হয়েছে। পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সংগীত পরিচালক এ আর রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল, এমনটাও দাবি করেছেন রামগোপাল। রামগোপাল যে ঘটনাক্রম দিয়েছেন, তা এ রকম—সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য তিনি গান তৈরি করতে দিয়েছিলেন রহমানকে। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দরকে নাকি সেই গান তৈরি করতে বলেন এ আর রহমান। ঘটনাটা পরিচালকের সামনে চলে আসায়, সেই গান আর ‘যুবরাজ’ ছবিতে ব্যবহার করেননি সুভাষ।
এরপর এ আর রহমান গানটি পরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় ব্যবহার করেন। আর এর জন্যই অস্কারের ছোঁয়া পান সংগীত পরিচালক।
রামগোপালের এমন দাবিতে, প্রশ্ন এটাই যে এ আর রহমান কি সত্যিই এমন করেছেন? তা হলে সুখবিন্দর সিং কেন মুখে কুলুপ এঁটে ছিলেন এত বছর? নাকি এই মুহূর্তে রামগোপাল যেমন অনেককেই আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণের প্রভাব তীব্র হয় না, বিষয়টা সেরকম?
এমন চর্চা শুরু হওয়ার পর এই বিষয়ে এ আর রহমান কোনও মন্তব্য করেননি। তবে পুরো বিষয়টা ভুল বলে জানিয়েছেন গায়ক সুখবিন্দর সিং। গায়ক বলেছেন, ‘এ আর রহমানই গানটা কম্পোজ করেছিলেন। আমি শুধু গেয়েছি। রাম গোপাল ভার্মা বড় ব্যক্তিত্ব, আমার মনে হয় উনি কোনও ভুল খবর পেয়েছেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
৩ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে