
সালমান খানের সঙ্গে কাজ করা মোটেই সহজ ব্যাপার নয়। সালমানকে নিয়ে ‘সিকান্দার’ বানিয়ে এমনই অভিজ্ঞতা পরিচালক এ আর মুরুগাদোসের। নানা ধরনের প্রতিকূলতা মেনে নিয়েই কাজ করতে হয় তাঁর সঙ্গে।
বিশেষ করে সালমানের কাজের ভিন্ন ধরন, সন্ধ্যায় সেটে আসা, অন্য সব কলাকুশলীকে তাঁর শিডিউলের সঙ্গে মানিয়ে নেওয়া, দিনের দৃশ্যের শুটিং রাতে করা— সব মিলিয়ে সিকান্দারে মুরুগাদোসের অভিজ্ঞতা তেমন সুখকর নয়।
সম্প্রতি ভালাইপেচু ভয়েস নামের এক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মুরুগাদোস জানান, সালমানের কাজের এই ভিন্ন ধরনের সঙ্গে অন্য সবাই অভ্যস্ত হতে পারলেও শিশুশিল্পীদের জন্য সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।
মুরুগাদোস জানিয়েছেন, সালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
তবে কলাকুশলীরা তো সাধারণত এভাবে কাজ করে অভ্যস্ত নয়। অন্য সব সেটে শুটিং শুরু হয় সকালে, শেষ হয় সন্ধ্যার পর। আর সালমানের ক্ষেত্রে সেটা একেবারেই উল্টো। তাঁর সিনেমার দিনের বেলার দৃশ্যের শুটিংও করতে হয় রাতে। ফলে বাধ্য হয়েই পুরো সিনেমার বড় অংশ গ্রিন স্ক্রিন আর ভিএফএক্সে করতে হয়েছে বলে জানান পরিচালক মুরুগাদোস।
‘সিকান্দার’ সিনেমার শুটিং করতে গিয়ে পরিচালক মুরুগাদোস সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন শিশুশিল্পীদের নিয়ে। স্কুল থেকে ফেরার একটি দৃশ্যও শুট করতে হয়েছে রাত ২টার দিকে। গভীর রাত পর্যন্ত শুটিংয়ের কারণে শিশুরা ক্লান্ত হয়ে পড়ত, ঘুমিয়ে যেত। এসব সংকটের মুখে পড়ে সিনেমার কাজের গতি বারবার থমকে গেছে।

‘সিকান্দার’ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ৩০ মার্চ। অনেক প্রত্যাশা থাকলেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পারেনি। তবে সিকান্দারের ব্যর্থতার দায় সালমানের ওপর নয়, নিজের কাঁধেই নিয়েছেন পরিচালক এ আর মুরুগাদোস। তিনি জানিয়েছেন, সিনেমাটি যেভাবে তৈরি করতে চেয়েছিলেন, সেভাবে পারেননি। গল্পটি খুব ভালো ছিল, তবে ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারেননি।
সালমানের বিরুদ্ধে দেরি করে শুটিংয়ে আসার অভিযোগ নতুন নয়। এর আগে সালমান নিজেও কথা বলেছেন বিষয়টি নিয়ে। কয়েক মাস আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, তাঁর টাইমিং কিছুটা অন্যরকম হলেও সেটে আসার পর একটি মুহূর্তও নষ্ট করেন না। ভ্যানিটি ভ্যানে অলস হয়ে বসে থাকেন না। নেন না বিরতি। শৃঙ্খলা বজায় রেখে একটানা কাজ করে শেষ করেন শুটিং।

ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
৭ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
৭ ঘণ্টা আগে
২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা। ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ নামের সিনেমাটি বানিয়েছেন অস্কারে একাধিকবার মনোনয়ন পাওয়া তিউনিসিয়ান নির্মাতা কুসারু বিন হানিয়া।
৭ ঘণ্টা আগে