বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন আগে নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। এবার আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।
আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর অভিযোগ, তাঁর মক্কেল আলিয়াকে সাত দিন ধরে না খাইয়ে রেখেছেন নওয়াজ। এ ছাড়া নওয়াজ ও তাঁর পরিবার আলিয়াকে গ্রেপ্তারের হুমকিও দিয়েছেন। তাঁরা আলিয়ার ওপর নানা অত্যাচার করছেন।
আইনজীবী আরও জানিয়েছেন, আলিয়াকে শোয়ার জন্য বিছানা পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তাই নয়, আলিয়াকে শৌচাগার ব্যবহারের অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না। এমনকি আলিয়ার ঘরে সিসিটিভি স্থাপন করা হয়েছে। নওয়াজ তাঁর স্ত্রীর ঘরের বাইরে ২৪ ঘণ্টা কয়েকজন পুরুষ দেহরক্ষী মোতায়েন করেছেন।
পুলিশের কাছ থেকেও কোনো সাহাজ্য পাওয়া যায়নি জানিয়ে আলিয়ার আইনজীবী বলেন, ‘যদিও আমি সরাসরি পুলিশ বিভাগের কর্তব্য ও ব্যর্থতার জন্য তাঁদের দায়ী করতে চাই না, তবুও সত্যটি হলো কোনো পুলিশ অফিসার আমার মক্কেলের অধিকার রক্ষা করতে আসেননি।’
নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার আইনজীবী অভিযোগ করে আরও বলেন, ‘তাঁরা আমার মক্কেলের সঙ্গে কিছুতেই দেখা করতে দিচ্ছেন না। তবে আমি ও আমার টিম কৌশলে অভিযোগপত্রে আলিয়ার সাক্ষর নিতে পেরেছি।’
তবে আলিয়ার আইনজীবীর এ অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত নওয়াজ ও তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত কয়েক বছর ধরেই নওয়াজ-আলিয়া দম্পতি সম্পর্কের অবনতি নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসেছেন। ইতিমধ্যে আলিয়া ও নওয়াজের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। গত সপ্তাহেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মা আলিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন।
আলিয়া বর্তমানে তাঁর সন্তান ইয়ানি এবং শোরাকে নিয়ে আন্ধেরিতে নওয়াজের বাড়িতেই অবস্থান করছেন। কিছুদিন আগেই নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১০ ঘণ্টা আগে