বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক মারা গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে আজ বৃহস্পতিবার ৬৬ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ‘তেরে নাম’ খ্যাত চলচ্চিত্র পরিচালক সতীশের মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে সতীশ কৌশিক দিল্লিতে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান। সেখানে যাওয়ার পরেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন তাঁর বন্ধু ও বলিউড অভিনেতা অনুপম খের। তিনি লিখেছেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্যটি হলো মৃত্যু। কিন্তু আমি কখনো ভাবিনি, আমার প্রিয় বন্ধুর মৃত্যুর খবর আমাকে এভাবে লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বের সমাপ্তি। তোমাকে ছাড়া জীবন কখনোই আগের মতো হবে না।’
১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ সিনেমার হাত ধরে যাত্রা শুরু করেছিলেন পরিচালক সতীশ কৌশিক। পরবর্তী সময়ে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো সিনেমা পরিচালনা করেন তিনি। সালমান খানের ‘তেরে নাম’ সিনেমার মাধ্যমে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় এখনো দর্শকের মনে জায়গা করে আছে। আশি ও নব্বইয়ের দশকের একাধিক সিনেমার পাশাপাশি বর্তমান সময়ের ‘বাগি ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো সিনেমায়ও অভিনয় করেছেন সতীশ কৌশিক। কৌতুক অভিনেতা হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৮ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে