মা হতে চলেছেন, সেই সুখবর সোমবারই (২৭ জুন) সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট। এর পর থেকেই জুনিয়র কাপুরের আগমন বার্তা নিয়ে রাজ্যের হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, সন্তানসম্ভবার খবর ছড়িয়ে পড়ার পর আলিয়ার দুটি মন্তব্য ভাইরাল হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তানদের নাম ঠিক করে ফেলবার কথা জানিয়েছিলেন আলিয়া। ওই বছরই নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিক প্রকাশ্যে আনেন রণবীর-আলিয়া।
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন ২৫ পূর্ণ করবার পর থেকেই তাঁর মাথায় বাচ্চাদের নাম ঘুরপাক খেতে শুরু করেছে। অভিনেত্রী বলেন, ‘আমার বাচ্চাদের কী নাম হবে, তা নিয়ে আমি এখনই ভাবতে শুরু করেছি।’
পরের বছর এক ভিডিওতে নিজের ঘনিষ্ঠ বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জনের সঙ্গে আড্ডায় মেতেছিলেন আলিয়া। সেখানেই তিনি ফাঁস করেন পুত্র সন্তানের মা হওয়ার সুপ্ত বাসনার কথা। আলিয়া বলেন, তাঁর দুই পুত্র চাই।
সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। সোনোগ্রাফির ছবি ভেসে উঠছে কম্পিউটার স্ক্রিনে, আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া। ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি..... কামিং সুন’।
আপাতত নিজের ডেবিউ হলিউড সিনেমার শুটিং করতে লন্ডনে রয়েছেন আলিয়া। রণবীরও ব্যস্ত নিজের আসন্ন ছবি ‘শামশেরা’র প্রচারে। হাতে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ প্রচারের কাজ। আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া জুটির এই ছবি।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে গত ১৪ এপ্রিল ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়।

অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এখন পর্যন্ত প্রচার হয়েছে নাটকটির দুটি সিজন। করোনার কারণে ২৬৪ পর্বে শেষ হয়েছিল প্রথম সিজন। ২০২২ সালে শুরু হয় ‘বকুলপুর সিজন ২’। ২০২৪ সালে ৭৮৮ পর্ব দিয়ে তা শেষ হয়। দুই বছর পর আসছে ধারাবাহিকটির তৃতীয় সিজন।
২ ঘণ্টা আগে