পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান আবারও বিয়ে করেছেন। তাঁর প্রেমিক সেলিম করিমের সঙ্গে তাঁদের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই। অভিনেত্রীর ম্যানেজার অনুষা তালহা খান ইনস্টাগ্রামে মাহিরা এবং সেলিমের বিয়ের একটি ভিডিও পোস্ট করেন, যা পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল।
মাহিরা এদিন পরেছিলেন একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল ম্যাচিং করা হিরার গয়না। অন্যদিকে বর সেলিমের পরনে ছিল কালো শেরওয়ানি এবং নীল পাগড়ি। পাকিস্তানের মুরিতে তাঁরা তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং সারেন।
অভিনেত্রীকে জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘কী মিষ্টি! খুব ভালো থাকবেন আপনারা।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। অনেক মানিয়েছে।’
ট্রিবিউন ডট কমের প্রতিবেদন অনুযায়ী সামিনা পীরজাদার সঙ্গে একটি আলাপচারিতায় মাহিরা প্রথম তাঁর এবং সেলিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০২২ সালে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি প্রেমে পড়েছেন কি না অভিনেত্রী বলেছিলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় আমি প্রেমে পড়েছি। কিন্তু আমার এটা নিয়ে কথা বলতে খুব লজ্জা লাগছে।’
উল্লেখ্য, ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী মাহিরা খান। রাহুল ঢোলাকিয়া পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী।

ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
৮ মিনিট আগে
মাদককাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২০ মিনিট আগে
পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ২৫ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। নির্মাতাদের সংগঠনটির সঙ্গে অ্যাসেন কমিউনিকেশন যৌথভাবে আয়োজন করছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট—সিজন এক’ নামের এই উদ্যোগ।
১ ঘণ্টা আগে
ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১ দিন আগে