
চোট সারাতে নিজের মূত্র পান! এমনটাই করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এ অভিনেতা।
রাজকুমার সন্তোষীর ঘটক চলচ্চিত্রের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন পরেশ। অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগনের পরামর্শে চোট সারাতে এই পথ্য সেবন করেছেন পরেশ।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, হাঁটুর চোট নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন পরেশ রাওয়াল। সেখানে তাঁকে দেখতে যান বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। সেখানে পরেশকে নিজের মূত্র পানের পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘আমার হাঁটুর চোটের কথা জানার পর তিনি (বীরু) আমাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নিজের মূত্র পান করার পরামর্শ দেন। তিনি বলেন, সব যোদ্ধারা এটা করে। এই অভ্যাস করতে পারলে জীবনে কখনোই আর চোটজনিত কোনো সমস্যা ভোগাতে পারবে না। এ ছাড়া তিনি আমাকে অ্যালকোহল, রেড মিট আর তামাক পরিহারের পরমার্শ দেন।’
পরেশ আরও বলেন, ‘আমি নিজের প্রস্রাব বিয়ারের মতো করে পান করেছি। টানা ১৫ দিন এই পথ্য চলেছে। এরপর চিকিৎসকেরা আমার এক্স–রে রিপোর্ট দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন!’
তাঁর ভাষ্যমতে, এ চোট সারতে আড়াই মাসের মতো লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু মূত্র পানের ফলে সেরে গেছে মাত্র ১৫ দিনে!

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
১৫ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
১৬ ঘণ্টা আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
১৭ ঘণ্টা আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১ দিন আগে