
বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন হৃতিক রোশন। তাঁর বাবার পরিচালনায় ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন।
ইন্ডাস্ট্রিতে রজতজয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। সেখানে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ব্যক্তিগত জীবনের কথা। কী তথ্য জানালেন বলিউডে হার্টথ্রব এই অভিনেতা?
বলিউড যাত্রার কথা স্মরণ করে হৃতিক জানান, ভক্তরাই তাঁকে একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন। নিজেকে ‘লাজুক ছেলে’ উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যম আমাকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে সাহায্য করেছে।’
হৃতিক রোশনের ব্লকবাস্টার ডেবিউ সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ আগামী ১০ জানুয়ারি সিনেমা হলে পুনরায় মুক্তি পাবে। সিনেমার রজতজয়ন্তী উপলক্ষে জমকালো আয়োজনে উদ্যাপন করা হবে। গণমাধ্যমকে উদ্দেশ্য করে হৃতিক রোশন বলেন, ‘অনেক সময় আপনারা আমাকে দায়িত্বশীল হওয়ার অনুভূতি দিয়েছেন। অনেক সময় আপনারা আমাকে জবাবদিহির মধ্যে রেখেছেন। একজন লাজুক ছেলের জন্য এটি সহজ ছিল না।’
অভিনেতা এ-ও বলেন, ‘আপনারা (গণমাধ্যম) আমাকে আরও দায়িত্ববান করেছেন, আরও জবাবদিহির শিক্ষা দিয়েছেন এবং নিজের ভেতরে খুঁজতে শিখিয়েছেন যে, আমি কেমন একজন মানুষ হতে চাই। এ ছাড়া আপনাদের কথা এবং আপনাদের মধ্য দিয়ে মানুষ আমাকে বুঝতে পেরেছে।’

ওয়ার অভিনেতা আরও যুক্ত করেন, ‘আর এর বাইরেও, আপনাদের কথার মাধ্যমে মানুষ আমাকে বুঝেছে। আপনারাই তাঁদের দেখিয়েছেন কীভাবে আমাকে দেখতে হবে এবং কীভাবে আমাকে বোঝা উচিত। এ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’
২০০০ সালে ‘কহো না পেয়ার’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান হৃতিক। এরপর তাঁর ঝুলিতে এসেছে, ‘কাভি খুশি কাভি গাম (২০০১)’, ‘লক্ষ্য (২০২৪)’, ‘যোধা আকবর (২০০৮)’, জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) ’, ‘ধুম ২’ এবং ‘ওয়ার (২০১৯)’-এর মতো অসাধারণ সিনেমা।
আগামীতে হৃতিক রোশনকে দেখা যাবে ‘ওয়ার ২’ সিনেমায়। তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকবেন কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর। সিনেমাটি পরিচালনা করছেন আয়ন মুখার্জি।

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২৮ মিনিট আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
১ ঘণ্টা আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪ ঘণ্টা আগে