
টিভি ও প্রেক্ষাগৃহের মতো ঢাকার মঞ্চেও রয়েছে ঈদ আয়োজন। ঈদের ছুটিতে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে বাঙলা থিয়েটার। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত মিরপুর-১১-এর ঋদ্ধি গ্যালারিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে দলটির নতুন প্রযোজনা ‘তুম্বা ও প্রতিবেশী’। নাটকটি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন ও অভিনয় করেছেন মামুনুর রশীদ।
নাটকের গল্পে দেখা যাবে, রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তার সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়। ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যায়। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়।
মামুনুর রশীদ বলেন, ‘মিরপুর এলাকায় তেমন কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। মিরপুরের দর্শকের কাছে আমরা পৌঁছাতে চাই। সেই ভাবনা থেকেই নাটকটি মিরপুরে প্রদর্শন করা হয়েছে। আশা করছি দর্শকের জন্য নাটকটি উপভোগ্য হবে।’
তুম্বা ও প্রতিবেশী নাটকের সহযোগী নির্দেশক শামীমা শওকত। মঞ্চ পরিকল্পনা করেছেন হাশিম মাসুদ, আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান, সংগীত পরিকল্পনা মুক্তনীল, সংগীত প্রক্ষেপণ করেছেন সৌরভ রায়, পোশাক পরিকল্পনা সালমা খান, নেপথ্য কণ্ঠ দিয়েছেন আরিফ হোসেন, প্রকাশনা ডিজাইন করেছেন অপু মেহেদী। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাঙলা থিয়েটার।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে