
ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে, আর সেখানে জয়া আহসান থাকবেন না, তা কি হয়? কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও নিয়মিত আয়োজিত হচ্ছে ফিল্মফেয়ারের পুরস্কার অনুষ্ঠান। সেখানে বাংলা সিনেমা ও কলাকুশলীদের পুরস্কৃত করা হয়। সেরা অভিনেত্রী হিসেবে এ পর্যন্ত চারবার ফিল্মফেয়ারের ব্ল্যাকলেডি উঠেছে জয়ার হাতে। এ ছাড়া মনোনয়ন পেয়েছেন আরও একাধিকবার। এবার আঞ্চলিক আসরের গণ্ডি পেরিয়ে ফিল্মফেয়ারের মূল আয়োজনে দেখা দিলেন জয়া আহসান।
ভারতে প্রতিবছর ওয়েব প্ল্যাটফর্মে যত কনটেন্ট প্রকাশ পায়, তার জন্যও আলাদা অ্যাওয়ার্ড শোর আয়োজন করছে প্রতিষ্ঠানটি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস নামের এ আয়োজনে জয়া এবার আমন্ত্রিত হয়েছেন ‘কড়ক সিং’-এর সূত্রে। অনিরুদ্ধ রায়চৌধুরীর এ হিন্দি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জয়া। এটিই তাঁর প্রথম হিন্দি সিনেমা। ওটিটি অ্যাওয়ার্ডসের এবারের আসরে বিভিন্ন বিভাগে ১১টি মনোনয়ন পেয়েছিল কড়ক সিং।
জয়া মনোনয়ন না পেলেও পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন। ১ ডিসেম্বর মুম্বাইয়ে বসেছিল এ জাঁকজমকপূর্ণ আসর। হাজির ছিলেন বলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা। তাঁদের মধ্যে জয়া হাজির হয়েছিলেন ভিন্ন লুকে। পরেছিলেন ঢাকাই জামদানি শাড়ি। তবে চিরচেনা ঢঙে নয়, নতুনভাবে ডিজাইন করা এ শাড়িতেই সবাইকে মুগ্ধ করলেন অভিনেত্রী। নিজ হাতে এক বিজয়ীকে পুরস্কারও দেন।

সেদিনের কয়েকটি ছবি আজ ফেসবুকে পোস্ট করেছেন জয়া আহসান। জয়ার এই ভিন্ন লুকে মুগ্ধ তাঁর অনুরাগীরা। একই সঙ্গে দেশের ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়ির সৌন্দর্য বিদেশের মঞ্চে তুলে ধরায় প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী।
জয়া লিখেছেন, ‘যেখানেই যাই, চেষ্টা করি আমার দেশের সংস্কৃতি তুলে ধরার। শিল্পী হিসেবে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ঢাকাই জামদানি আমার খুব প্রিয়। সাধারণত জামদানি শাড়ি যেভাবে পরা হয়, সেই প্যাটার্ন ভাঙতে চেয়েছিলাম। আর সেটার জন্য ফিল্মফেয়ারের মঞ্চ সবচেয়ে ভালো জায়গা। এ মঞ্চে বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে দেখা হলো, এটা খুবই সৌভাগ্যের ও আনন্দের বিষয়।’

জয়া জানিয়েছেন, সমসাময়িকভাবে উপস্থাপনের জন্যই নতুনভাবে শাড়িটির ডিজাইন করা হয়েছে। পোশাকটি তৈরি করতে প্রায় ছয় মাস সময় লেগেছে।
এবারের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১০টি বিভাগে পুরস্কার পেয়েছে ইমতিয়াজ আলীর ওয়েব ফিল্ম ‘অমর সিং চমকিলা’। এ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, ‘জানে জান’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর। এ ছাড়া সেরা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য রেলওয়ে মেন’। এ বিভাগে সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও, ‘গানস অ্যান্ড গুলাবস’ সিরিজের জন্য। আর ‘হীরামান্ডি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মনীষা কৈরালা।

সিনেমার জন্য প্রথম গান লিখলেন ও সুর করলেন পারশা মাহজাবীন। চাঁদরাতে প্রকাশ হওয়া ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’ গানে পারশার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল।
৫ ঘণ্টা আগে
সাইকো থ্রিলার গল্পে জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। এই প্রথম পর্দায় এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক কাহিনি নিয়ে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ ভারতে প্রদর্শনে বাধা দিয়েছে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাজনৈতিক স্পর্শকাতরতার অজুহাতে চলচ্চিত্রটির মুক্তি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ...
২০ ঘণ্টা আগে
শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।
১ দিন আগে