
১৫ সেপ্টেম্বর আট বছর পূর্তি অনুষ্ঠান করবে নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যময়। এ উপলক্ষে বিশিষ্টজনদের সম্মাননা দেওয়ার পাশাপাশি আয়োজন করা হয়েছে জাতীয় নৃত্য প্রতিযোগিতার।
১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নৃত্যময়ের বর্ষপূর্তির অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সভাপতিত্ব করবেন মো. আব্দুল আউয়াল বাবু, স্বাগত বক্তব্য দেবেন আতিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী।
বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটি সম্মাননা প্রদান করবে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক আরিফ হোসেন শামীম, বরিশালের বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকার, ঢাকার নৃত্যশিল্পী ও প্রশিক্ষক দীপ্ত পাল, রংপুরের কোরিওগ্রাফার জাকির হোসেন বাবু, নওগাঁর নৃত্য প্রশিক্ষক মো. সুলতান মাহমুদ, ঝালকাঠির দেবাশীষ সেনগুপ্ত, লক্ষ্মীপুরের শুভ দাস, কিশোরগঞ্জের সুব্রত দে টুনটুন, নৃত্যশিল্পী ও মেকআপ আর্টিস্ট মো. শাহীন খান, লাইট ডিজাইনার মো. বজলুর রহমানকে।
এ ছাড়া নৃত্যময়ের আট বছর পূর্তি উপলক্ষে ১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর শিশু একাডেমিতে সারা দেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নিয়েছেন ৪ থেকে ২৫ বছর বয়সের নৃত্যশিল্পীরা। ১৫ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণ পদক প্রদান করা হবে। লোকনৃত্য (একক) প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ এবং বাফার নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী। তিনটি বিভাগেরই দলীয় লোকনৃত্যের বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।

চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
২ মিনিট আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৪ মিনিট আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৬ মিনিট আগে
ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অজয় দেবগন। দৃশ্যম সিরিজের শেষ সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ দিয়ে বক্স অফিসে রাজত্ব শুরু করেছেন তিনি। অজয়ের অভিনয়জীবনের আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৭৭ কোটি রুপির বেশি।
১০ মিনিট আগে