
আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
ধারাবাহিকটির গল্প খন্দকার পরিবার আর মির্জা পরিবারকে নিয়ে। একসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল দুই পরিবারের। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। যেকোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। দুই পরিবারের এসব দ্বন্দ্ব নানা হাস্যরস আর মজার ঘটনার জন্ম দেয়। এদিকে খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল একসময় প্রেমে জড়িয়ে যায়। মির্জা ও খন্দকার পরিবারকে মিলিয়ে দিতে চায় তারা। তবে পরিবারের কেউ যেন তাদের এই সম্পর্কের বিষয়টি টের না পায়, সে জন্য নিজেদের মধ্যে লোকদেখানো শত্রুতা বজায় রাখতে নানা কাণ্ড ঘটায় তারা।
নির্মাতা রুমান রুনি বলেন, ‘দুই পরিবারের দ্বন্দ্বকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভালোবাসার গল্পও দেখা যাবে। দুই পরিবারের দ্বন্দ্ব মিটিয়ে নিজেদের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার একটা চ্যালেঞ্জ দেখা যাবে। আসলে নানা দ্বন্দ্ব আর হাস্যরসের মাধ্যমে সমাজের ও পরিবারের নানা অসংগতি আর বিচ্যুতির কথাটাও বলার চেষ্টা করেছি। অভিনয়শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো কাজ করেছেন। আশা করছি, দর্শক ধারাবাহিকটি উপভোগ করবেন।’
গিট্টু ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সেমন্তী সৌমি, আবদুল্লাহ রানা, রুমান রুনি, শবনম পারভীন, রেশমা আহমেদ, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, কামরুন নাহার রুমা প্রমুখ।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে