লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন জয়া আহসান। টিভি নাটক থেকে সিনেমা, দেশ থেকে বিদেশে—সব ক্ষেত্রে, সব কাজে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। পেয়েছেন প্রশংসা, পুরস্কার, স্বীকৃতি, সাফল্য—সবই। তবে ইদানীং নাকি তাঁকে সাফল্য আর টানে না, ফিরতে চান শিকড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী।
১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। ঘনিয়ে এসেছে মুক্তির তারিখ। জয়া এখন তাই ভীষণ ব্যস্ত প্রমোশনে। সিনেমার প্রচারের অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার আর ফটোশুটে অংশ নিচ্ছেন। সিনেমা নিয়ে কথা তো বলছেনই, ছুঁয়ে যাচ্ছেন ব্যক্তিগত প্রসঙ্গও।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়ের পক্ষ থেকে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, ‘স্টারডামে ক্লান্ত জয়া আহসান? তবে কি আর কিছু পেতে চান না?’

উত্তরে জয়া বললেন, ‘কী পাওয়া বাকি রয়ে গেল, সেটা নিয়ে আর ভাবি না। অনেকে বলেন আমি সফল, কিন্তু এখন আর সাফল্য টানে না। ওই শব্দের সঙ্গে একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। আমি শিল্পী হিসেবে, মানুষ হিসেবে সার্থক হতে চাই।’
অভিনয় আর পেশাগত ব্যস্ততার ফাঁকে যতখানি সুযোগ পান, সময়টা নিজের মতো করে কাটান জয়া আহসান। তাঁর ওই ব্যক্তিগত গণ্ডিতে আছে পশু, পাখি, গাছপালা। চাষাবাদ ভীষণ পছন্দ করেন। সারাক্ষণ লাইমলাইট আর তারকাখ্যাতির একঘেয়েমি কাটাতে এই কাজটি তাঁর কাছে অক্সিজেনের মতো।

জয়া আহসান বলেন, ‘চাষাবাদের ব্যাপারটা বোধহয় প্রথম থেকেই আমার ভেতরে ছিল। একটা সময়ের পরে সেলিব্রিটি তকমা, লাইট, ক্যামেরা, অ্যাকশন একঘেয়ে হয়ে যায়। আগে ওগুলোই জীবনের ডিজায়ার ছিল। কিন্তু এখন শিকড়ের কাছে ফিরতে ইচ্ছে করে। চাষ করাটা আমায় মাটির কাছাকাছি নিয়ে যায়। বলতে পারেন ওটা আমার অক্সিজেন। ডিটক্স করে। অনেকে শুনলে ভাববেন, আমি নাটক করছি। কিন্তু আমি আমার গাছেদের সঙ্গে কথা বলি।’

এসব শুনে অনেকে হয়তো ভাবতে পারেন, ইদানীং জয়া আহসান একটু বেশিই আবেগে ভর দিয়ে চলছেন। সেটা যাতে মনে না হয়, তাই মনে করিয়ে দিলেন, ‘আমি খুবই বাস্তববাদী এবং সংবেদনশীল মানুষ।’

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
৫ মিনিট আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
৫ মিনিট আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
৫ মিনিট আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১০ ঘণ্টা আগে