শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে পরিচালক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অজয় দেবগন। বানিয়েছেন বেশ কয়েকটি সিনেমা। ‘রেঞ্জার’ নামে নতুন যে সিনেমায় অভিনয় করছেন অজয়, তার মূল পরিচালক তিনি না হলেও ক্লাইমেক্স দৃশ্যের জন্য নিজেই বসেছেন পরিচালকের আসনে।
পরিচালক জগন শক্তি আগেই অজয় দেবগন ও সঞ্জয় দত্তকে নিয়ে রেঞ্জার সিনেমার ক্লাইমেক্সের অ্যাকশন দৃশ্য শুট করেছিলেন। তবে শুটিং শেষে পরিচালকের মনে হয়, দৃশ্যটিকে আরও জাঁকজমকপূর্ণ ও বড় ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারলে দর্শকেরা ভিন্ন অভিজ্ঞতা পাবেন। সেই ভাবনা থেকে পরিচালক জগন শক্তি দৃশ্যটি নতুনভাবে পরিচালনার অনুরোধ জানান অজয়কে।
সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, গত সপ্তাহ থেকে মুম্বাইয়ের ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে রেঞ্জার সিনেমার ক্লাইমেক্সের রিশুট শুরু হয়েছে। অ্যাকশন ডিরেক্টর কেভিন কুমারকে সঙ্গে নিয়ে অজয় এই অ্যাকশন দৃশ্যের নির্দেশনা দিচ্ছেন।
বন্য প্রাণী সংরক্ষণ ও বাঘ রক্ষার লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে রেঞ্জার সিনেমার গল্প। এতে অজয়কে দেখা যাবে একজন ফরেস্ট অফিসারের ভূমিকায়, যে চোরা শিকারিদের হাত থেকে বনের বাঘ রক্ষা করতে মরিয়া। অন্যদিকে সঞ্জয় দত্ত অভিনয় করছেন এক নৃশংস চোরা শিকারি চক্রের প্রধানের চরিত্রে। নতুন শুটিং করা ক্লাইমেক্স দৃশ্যে অজয় ও তাঁর দলের সঙ্গে সঞ্জয় দত্তের শিকারি বাহিনীর এক রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা যাবে।
এর আগে কাজল অভিনীত ‘মা’ সিনেমার শুটিংয়ের সময়ও কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য নতুনভাবে শুট করেছিলেন অজয়। এ ছাড়া ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’ ও ‘ভোলা’ নামে চারটি সিনেমা পরিচালনা করেছেন তিনি।

প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
৩ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
৩ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকার পর হঠাৎ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এরপরই খবর রটেছে, আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
৩ ঘণ্টা আগে