
একসঙ্গে এক মঞ্চে গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও তাঁর স্বামী গায়ক, সুরকার, সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী। ৯ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ট্রেড সেন্টারে আয়োজন করা হয়েছে এই সংগীতসন্ধ্যা। অনুষ্ঠানে দুই ঘণ্টাব্যাপী দর্শক-শ্রোতাদের গান গেয়ে শোনাবেন পুতুল-রেজা দম্পতি। মূলত বিভিন্ন শিল্পীর গাওয়া পুরোনো দিনের গান গেয়ে শোনাবেন তাঁরা। অ্যাটেনশন নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, শেষ হবে রাত সাড়ে ৮টায়।
এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘গানের এই আয়োজনটিকে অ্যাকুস্টিক নাইট বলতে পারেন। রেজার হাতের স্পর্শে থাকবে গিটার আর আমার হাতে থাকবে হারমোনিয়াম। একেবারেই আমাদের স্বর্ণালি সময়ের গানগুলো গাইব। সেই সঙ্গে আমার ও রেজার মৌলিক গানও থাকবে পরিবেশনায়। আমরা সব ধরনের গান গাইবার চেষ্টা করব। থাকবে রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও আধুনিক গান। পুরো আয়োজনটি নিয়ে আমরা দুজনেই ভীষণ উচ্ছ্বসিত। এটা মূলত টিকিট শো। এরই মধ্যে দর্শকের তুমুল আগ্রহ দেখতে পাচ্ছি। আশা করছি, আমাদের জীবনের একটি স্মরণসন্ধ্যা হয়ে উঠবে ৯ নভেম্বর।’
সৈয়দ রেজা আলী বলেন, ‘অফিশিয়ালি পুতুল আর আমার একসঙ্গে এটাই প্রথম শো। তাই আমরা দুজনেই ভীষণ উচ্ছ্বসিত। চেষ্টা করব, যতটা ভালো করে, দরদ দিয়ে গানগুলো গেয়ে শোনানো যায়। আমার বিশ্বাস, যাঁরা আমাদের গান শুনতে আসবেন, তাঁরা একরাশ মুগ্ধতা নিয়ে ফিরবেন। এই আয়োজনের পেছনে পুতুলের অবদান অনেক। তাই তাঁকে ধন্যবাদ, আমাকে অনুপ্রাণিত করার জন্য।’
২০২১ সালের ৩ এপ্রিল বিয়ে করেন রেজা ও পুতুল। তাঁদের একমাত্র কন্যার নাম গীতিলীনা। রেজার সুরে বেশ কিছু গান গেয়েছেন পুতুল। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো ‘বন্ধুরে’, ‘বিষাক্ত সুর’, ‘দূরত্ব’, ‘উধাও’ ইত্যাদি।

দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
১ ঘণ্টা আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
৩ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
৬ ঘণ্টা আগে