দুই যুগ ধরে গান, গিটার আর ড্রামসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন রায়েফ আল হাসান। রাফা নামেই সবার কাছে পরিচিত তিনি। একাধিক ব্যান্ডে বাজালেও অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে অ্যাভয়েড রাফা নামে গঠন করেছেন নিজের ব্যান্ড। ব্যান্ডটি নিয়ে দেশের মঞ্চে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন রাফা। এবার তিনি প্রথমবারের মতো হাজির হচ্ছেন একক কনসার্টে।
আগামী ২ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে অ্যাভয়েড রাফার প্রথম একক কনসার্ট ‘এত বোকা কেন তুমি’। এতে রাফা গেয়ে শোনাবেন ‘চলো আরেকবার উড়ি’, ‘তুমি ডাকলেই ফিরব’, ‘আমি আকাশ পাঠাব’সহ তাঁর জনপ্রিয় গানগুলো। গানের ফাঁকে ফাঁকে বলবেন তাঁর সংগীতজীবনের নানা অভিজ্ঞতার কথা।
এ ছাড়া দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যাঁদের সঙ্গে বা যাঁদের নিয়ে কাজ করেছেন, তাঁদেরও অনেককে এ দিন পাওয়া যাবে মঞ্চে। এত বোকা কেন তুমি কনসার্টে অতিথি ব্যান্ড হিসেবে পারফর্ম করার কথা রয়েছে অর্থহীনের। ২০০৩ সালে এ ব্যান্ডে যোগ দেওয়ার পর এক দশকের বেশি সময় অর্থহীনের সঙ্গে ছিলেন রাফা। অর্থহীনের পারফরম্যান্স ছাড়াও এ দিন শ্রোতাদের জন্য আরও অনেক চমক থাকবে বলে জানিয়েছেন তিনি।
প্রথম একক কনসার্ট নিয়ে রাফা বলেন, ‘অনেক দিন ধরে এই কনসার্ট নিয়ে কাজ করছিলাম। অবশেষে একক কনসার্ট নিয়ে সবার সামনে আসছি। ২০-২৫ বছরের সংগীতজীবনে অনেক কিছু অর্জন করেছি। অনেক ভালো মিউজিকের সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে। রয়েছে অসংখ্য ভালো স্মৃতি। আমার পুরো জার্নির কথা শেয়ার করব। আরও অনেক চমক থাকবে। আশা করছি দারুণ কিছু হবে।’
আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্টের মূল আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়ার হবে দুই ঘণ্টা আগে। ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের আর্লি বার্ড ক্যাটাগরির অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। পাওয়া যাচ্ছে অ্যাভয়েড রাফার অফিশিয়াল ওয়েবসাইটে।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
৩ ঘণ্টা আগে
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এই আসর সম্প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির...
৪ ঘণ্টা আগে
সমাপ্তির পথে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সম্প্রতি শেষ হয়েছে সিরিজটির ফাইনাল বা ষষ্ঠ সিজনের শুটিং। এর মধ্য দিয়ে এমিলি কুপার চরিত্রকে বিদায় জানালেন অভিনেত্রী লিলি কলিন্স। দীর্ঘ সাত বছর ধরে চরিত্রটির সঙ্গে জড়িয়ে থাকার পর শেষ দিনের শুটিং শেষে আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান..,.
৬ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
১ দিন আগে