
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে অনু আগারওয়াল বলেন, ‘অনেকে এটা জানে না, হয়তো অজ্ঞতা বা সচেতনতার অভাবেই। কিন্তু প্রস্রাব পান করা আসলে যোগব্যায়ামের একটি অনুশীলন। আমি নিজে এটা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ এক চর্চা। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে—সম্পূর্ণ প্রস্রাব পান করা হয় না, প্রসাবের নির্দিষ্ট একটি অংশ যেটা অমৃত হিসেবে ধরা হয়। এটি অ্যান্টি-এজিং বা বয়সনিরোধক, ত্বকে বলিরেখা দূর করে এবং সামগ্রিক সুস্থতার জন্য খুবই উপকারী। আমি নিজে এর সুফল পেয়েছি।’
বিজ্ঞানের পক্ষ থেকে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ না থাকা প্রসঙ্গে অনুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজ্ঞান কত পুরোনো? ২০০ বছরের। আর যোগব্যায়াম? ১০ হাজার বছর ধরে চলছে। তাহলে আপনি কার কথা শুনবেন? আমি সম্পূর্ণরূপে এর পক্ষে।’

এদিকে পরেশ রাওয়াল ‘দ্য লালনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেতা অজয় দেবগণের বাবা বীরু দেবগণ তাঁকে নিজের প্রস্রাব সকালে খালি পেটে পান করার পরামর্শ দিয়েছিলেন।
পরেশ বলেন, ‘বীরুজি আমাকে দেখতে এসেছিলেন, যখন আমি নানাবতি হাসপাতালে ছিলাম। উনি এসে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? আমি বললাম, আমার পায়ে ব্যথা। তিনি বললেন, ‘‘নিজের প্রস্রাব সকালে প্রথমে পান করো। সব যোদ্ধাই এটা করে। এতে শরীরে কোনো সমস্যা হবে না। শুধু সকালে প্রস্রাব খাও। মদ খাবে না, আমি তো ছেড়েই দিয়েছিলাম, খাসির মাংস, তামাক—কিছুই না। শুধু সাধারণ খাবার খাবে আর সকালে প্রস্রাব।’”
তবে পরেশ রাওয়ালের এই বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত এই চিকিৎসক বলেন, ‘কোনো বলিউড অভিনেতা বলেছেন বলে নিজের (অথবা অন্যের) প্রস্রাব পান করবেন না। এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্রস্রাব পান করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।’
আরও খবর পড়ুন:

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে