
বর্ষা মৌসুমে দেশে ব্যস্ততা কম থাকে শিল্পীদের। এই মৌসুমের বিকল্প হিসেবে শিল্পীরা ব্যস্ত হচ্ছেন বিদেশের কনসার্টে। চলতি মাসেই ইউরোপের পাঁচটি দেশে সংগীত পরিবেশন করতে ঢাকা ছেড়েছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী। এ ছাড়া কানাডায় গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ও ব্যান্ড অ্যাশেজ।
বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ট্যুর দ্য ইউরোপ’ অনুষ্ঠিত হবে পাঁচটি দেশে। ২২ জুন প্যারিসে আয়োজিত অনুষ্ঠান দিয়ে শুরু হবে তাঁদের পরিবেশনা। গাইবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। তাঁদের সঙ্গে থাকবেন অভিনেত্রী তানহা তাসনিয়া ও স্বর্ণলতা। আরও থাকছেন সজল কুমার সাহা, রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান। উপস্থাপনায় থাকবেন মৌসুমী মৌ।
এরপর ২৯ জুন বেলজিয়ামের লিজ, ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ, ৬ জুলাই ইতালির মিলান ও ১৩ জুলাই স্পেনের বার্সেলোনায় গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী, সাগর বাউলরা।
বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন বলেন, ‘এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করেছি এই সফর।’
লিজা বলেন, ‘এবারের ইউরোপ সফরে পাঁচটি কনসার্টে গান গাইব। শুরু হবে ফ্রান্স শহরে। এর আগে ইতালি ও সুইজারল্যান্ডে পারফর্ম করলেও বাকি দেশগুলোতে এবারই প্রথম গাইব। আশা করছি দর্শকদের মন জয় করে দেশে ফিরতে পারব।’

অন্যদিকে, কানাডার চার শহরে কনসার্ট করবেন সংগীতশিল্পী মিলা ইসলাম। মিলার কানাডা সফরের প্রথম অনুষ্ঠানটি হবে ২৮ জুন। এদিন মন্ট্রিয়ল শহরের রিয়াল্টো থিয়েটারে গাইবেন মিলা। এরপর ২ জুলাই টরন্টো, ৬ জুলাই আটলান্টিক মিউজিক ফেস্ট এবং ১২ জুলাই ক্যালগারিতে কনসার্ট দিয়ে কানাডা সফর শেষ করবেন মিলা।
অ্যাশেজের কানাডা সফর শুরু হবে জুলাইয়ের প্রথম দিন থেকে। আগামী ১ জুলাই টরন্টোর একটি অনুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা। এর পর ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়লে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। ১৪ জুলাই দেশে ফেরার কথা ব্যান্ডটির। এর পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে তাঁদের।

ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
৭ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
৭ ঘণ্টা আগে
২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা। ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ নামের সিনেমাটি বানিয়েছেন অস্কারে একাধিকবার মনোনয়ন পাওয়া তিউনিসিয়ান নির্মাতা কুসারু বিন হানিয়া।
৭ ঘণ্টা আগে