
আবার ফিরছে হ্যারি পটার। ১৫ বছরের বেশি সময় পর আবার দেখা যাবে হ্যারির ম্যাজিক। সিনেমার পর এই ফ্যান্টাসি গল্প আসছে টিভি সিরিজ আকারে। গতকাল এইচবিও প্রকাশ করেছে সিরিজের প্রথম সিজন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’-এর প্রথম টিজার। দুই মিনিটের টিজারটি মুগ্ধ করেছে দর্শককে।
সাধারণ এক অনাথ বালক থেকে জাদুকর হয়ে ওঠার রোমাঞ্চকর সফরের গল্প উঠে এসেছে প্রথম সিজনের টিজারে। শুরুতেই হ্যারির সাধারণ জীবনের অবহেলা ও একাকিত্বের চিত্র ফুটে উঠেছে। এর পরেই ধরা দিয়েছে হগওয়ার্টসের ম্যাজিক্যাল জগতে প্রবেশের সেই চেনা মুহূর্তগুলো। বিশেষ করে হ্যাগ্রিড যখন হ্যারির মা-বাবার বীরত্বের কথা মনে করিয়ে দেয়, সেই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়েছে। তারপর হ্যাগ্রিডের হাত ধরে লন্ডনের পথ পেরিয়ে কিংস ক্রস স্টেশনে পৌঁছানো—সব মিলিয়ে যেন পুরোনো স্মৃতিরই নতুন রূপ।
ড্যানিয়েল র্যাডক্লিফের উত্তরসূরি হিসেবে হ্যারি পটারের চরিত্রে অভিনয় করেছে ডমিনিক ম্যাকলাফলিন। তার সঙ্গে হারমায়নি গ্রেঞ্জার চরিত্রে আছে আরাবেলা স্ট্যান্টন। আর রন উইজলি চরিত্রে দেখা গেছে অ্যালাস্টার স্টাউটকে। গত বছর ৩০ হাজারের বেশি শিশুর অডিশন নিয়ে তাদের মধ্য থেকে এ তিনজনকে নির্বাচন করা হয়। শিল্পী নির্বাচনে নির্মাতারা যে বিন্দুমাত্র ভুল করেননি, সেটা বোঝা গেছে প্রথম টিজারেই।
হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন সিরিজের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড। গার্ডিনার এ সিরিজের চিত্রনাট্যকার ও শো রানার। মাইলড বেশ কিছু পর্ব পরিচালনা করেছেন। যাঁর উপন্যাস অবলম্বনে সিরিজটি তৈরি, সেই ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং এতে যুক্ত আছেন নির্বাহী প্রযোজক হিসেবেও। জানা গেছে, হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে সিরিজের একেকটি সিজন। মোট সাতটি সিজনে শেষ হবে সিরিজটি।
২০২৭ সালের শুরুর দিকে মুক্তির পরিকল্পনা থাকলেও দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন সিরিজটি মুক্তি পাবে এ বছরের বড়দিনে। দেখা যাবে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে।

ঈদের এক সপ্তাহ হতে চলল, এখনো স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী নিয়ে জটিলতা কাটছে না। ডিসিপি সমস্যার কারণে প্রথম তিন দিন প্রিন্সের শো চলেনি স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায়। চতুর্থ দিন প্রদর্শনী শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে বসুন্ধরা শপিং মল শাখায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয়...
২ ঘণ্টা আগে
কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’। দুই দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশের পাঁচটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, একটি ইংরেজি সিনেমা এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এই আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন...
২ ঘণ্টা আগে
জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর মধ্যে অন্যতম ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। গীতিকার নজরুল ইসলাম বাবু ও সুরকার অজিত রায়ের কালজয়ী গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে গানটি। নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে