
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। উৎসবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেকটি সিনেমা ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।

জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। কাজান উৎসব ছাড়াও আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে মাস্তুল।

কাজান উৎসবে স্থান পাওয়া দ্য পেয়ার অব হোয়াইট পিজনস স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। নির্মাতা জানান, এক জোড়া কবুতরকে ঘিরে এর গল্প। এর সঙ্গে জড়িয়ে আছে তার গ্রামে কাটানো শৈশবের স্মৃতি। অন্যদিকে আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস তথ্যচিত্রে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবতী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাবাকে খুঁজতে বের হয়। অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। তথ্যচিত্রটি পরিচালনায় অ্যাঞ্জেলস রালিস।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
৫ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
৫ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৫ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
২১ ঘণ্টা আগে