
বিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের মা জেন পিট মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘকাল ধরে ছেলে ব্র্যাড পিটের সঙ্গে বিভিন্ন রেড কার্পেট অনুষ্ঠান এবং উচ্চপর্যায়ের আয়োজনে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানিয়ে আসছিলেন। এখন পর্যন্ত জেনের মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।
যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ১৯৬২ সালে জেন ইটা (কন্যা-নাম) বিয়ে করেন উইলিয়াম আলভিন পিটকে। তাঁরা ওকলাহোমা ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে পরিচিত হন। তাঁদের প্রথম সন্তান ব্র্যাড পিটের জন্ম হয় ১৯৬৩ সালে। পরে আরও দুই সন্তান ডগ, জুলিসহ তাঁরা ওকলাহোমা ও পরে মিজৌরির স্প্রিংফিল্ডে বসবাস করতেন।

ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে জেন পিটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর নাতনি সিডনি পিট। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় গ্র্যামি, জেন ইটা, আমরা এখনো তোমাকে বিদায় দিতে প্রস্তুত ছিলাম না। কিন্তু এটা জেনে কিছুটা স্বস্তি পাই যে তুমি এখন আবার গাইতে, নাচতে আর ছবি আঁকতে পারবে।’
তিনি আরও লিখেছেন, ‘যাঁরা গ্র্যামিকে চিনতেন, তাঁরা জানতেন—তাঁর হৃদয় ছিল বিশাল। তিনি সবাইকে ভালোবাসতেন নিঃস্বার্থভাবে। তিনি আমাকে শিখিয়েছেন—কীভাবে ছবি আঁকতে হয়, কীভাবে শক্ত হতে হয়, দরদ দিয়ে নেতৃত্ব দিতে হয়, সবকিছুর মধ্য দিয়ে যিশুকে ভালোবাসতে হয়, আর ছোট ছোট ব্যাপারেও আনন্দ খুঁজে নিতে হয়। তিনি আমাদের জন্য মজার সব খেলা তৈরি করতেন, যাতে আমরা হাসি।’
সিডনি তাঁর ‘স্পেশাল ডে’-এর স্মৃতিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, তাঁরা সকালে আইসক্রিম দিয়ে দিন শুরু করতেন, খেলাধুলা, হস্তশিল্প, পার্কে রাইড, ডিনারে অলিভ গার্ডেন, মিনি গলফ এবং শেষে সিনেমা দেখে ঘুমিয়ে পড়তেন।
সিডনি লেখেন, ‘গ্র্যামি আমাদের ১৪ জন নাতি-নাতনির সঙ্গেই তাল মিলিয়ে চলতেন। ভালোবাসায় তাঁর কোনো সীমা ছিল না। যাঁরা একবারও তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা তা অনুভব করেছেন। আমরা জানি না তাঁর অনুপস্থিতিতে কীভাবে এগিয়ে যাব, কিন্তু জানি তিনি রয়ে গেছেন—প্রতিটি তুলির আঁচড়ে, প্রতিটি সদয় আচরণে, প্রতিটি হামিংবার্ডের ডানায়। তিনি ছিলেন ভালোবাসার বিশুদ্ধতম রূপ।’
মায়ের মৃত্যুর বিষয়ে ব্র্যাড পিটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
২ ঘণ্টা আগে
গতকাল রোববার ফেসবুক পোস্টে তানিয়া বৃষ্টি লেখেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। অস্ত্রোপচার শেষে আজ রাতে দেশে ফিরবেন অভিনেত্রী।
৪ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
৫ ঘণ্টা আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
৭ ঘণ্টা আগে