
রিস্টওয়াচ খুবই পছন্দ সালমান খানের। তাঁর সংগ্রহে আছে হরেক রকমের স্টাইলিশ ঘড়ি। দামের দিক দিয়েও যেগুলো তাক লাগিয়ে দেওয়ার মতো। এবার সালমান যে ঘড়িটি পরেছেন, তা খুবই বিশেষ। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমার সংবাদ সম্মেলেন গেরুয়া রঙের রিস্টওয়াচ পরে এসেছিলেন বলিউড ভাইজান। সেই থেকে ঘড়িটি নিয়ে ব্যাপক চর্চা চলছে ভক্তদের মধ্যে।
অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ এটি, যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমানসহ রাম মন্দিরের বিশেষ প্রতীক আছে।

আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশনপ্রেমিদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাম মন্দিরের ডিজাইনে তৈরি ঘড়ি পরায় অনেকে সালমানের সমালোচনাও করছেন।
জানা গেছে, সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। বিলাসবহুল ঘড়ির জগতে এই ব্র্যান্ড খুবই পরিচিত নাম।
এই ব্র্যান্ড অনেক সময় সীমিত সংস্করণের ঘড়ি তৈরি করে, যার দাম কখনো কখনো কোটি টাকায় পৌঁছে যায়। হলিউড তারকা, বড় ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাদের ক্লায়েন্ট। এই ব্র্যান্ডের কিছু বিখ্যাত ঘড়ির মধ্যে রয়েছে এপিক এক্স, টুইন টার্বো ও অ্যাস্ট্রোনিয়া।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৪ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৫ ঘণ্টা আগে