
জনপ্রিয় একজন নির্মাতা তাঁর অফিসে নেশা জাতীয় চকলেট খাইয়ে হেনস্তা করতে চেয়েছিলেন অভিনেত্রী শাহনাজ সুমিকে। চকলেট খাওয়ার কিছুক্ষণ পরেই বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চলে আসেন অভিনেত্রী। সম্প্রতি সাংবাদিক মঞ্জু আহমেদকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী শাহনাজ সুমি। তবে নির্মাতার নাম প্রকাশ করেননি তিনি।
নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর সেই ঘটনার বর্ণনা দিয়ে শাহনাজ সুমি বলেন, ‘তিন মাস আগে গুলশানের নিকেতনে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম। চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক খেতে দেন। খাওয়ার ৭-৮ মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ি।’
অফিস থেকে বের হওয়ার পরেও সুমির পিছু নিয়েছিলেন সেই পরিচালক। সুমি বলেন, ‘অফিস থেকে বের হয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। সে সময় পরিচালক আমার পেছনে এসে বলল, এখনো যাওনি? আসো ভেতরে এসে বসো। আমি বললাম, না আমাকে এখন যেতেই হবে। লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সেও আমার সঙ্গে সঙ্গে নামে। আমাকে বলে, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল, আমিও যাব সেখানে। সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম।’

পরিচালকের অফিস থেকে বের হয়ে এক বান্ধবীর বাসায় যান সুমি। তিনি বলেন, ‘দ্রুত আমার এক বন্ধুর বাসায় যাই। সেখানে যাওয়ার পর আমার কথা জড়িয়ে যাচ্ছিল। ও আমায় বলল, তুই তো ঠিক নাই। পানি খেলাম। এরপর ও খাবারের অর্ডার দেয়। খাবার সামনে রেখেই ঘুমিয়ে পড়ি। ৪-৫ পাঁচ ঘণ্টা পর আমার ঘুম ভাঙে। এরপর সার্চ দিয়ে দেখলাম আমাকে যেটা খাওয়ানো হয়েছে সেটা এক ধরনের নেশাদ্রব্য।’
এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেও সুমি মনে করেন, মিডিয়ার সবাই খারাপ না। সুমির ভাষায়, ‘খারাপ মানুষ সব জায়গায় আছে। মিডিয়ার ভেতরে যেমন আছে, বাইরেও আছে। চলার পথে গর্ত থাকতেই পারে। কেউ তাতে পড়ে যাবে কেউ আবার পাশ কেটে চলে যাবে।’
রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ দিয়ে শোবিজে আত্মপ্রকাশ শাহনাজ সুমির। অভিনয় করেছেন নাটক, ওটিটি ও সিনেমায়। সর্বশেষ ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। গত বছর ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল সিরিজটি।

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৪ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৪ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৭ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে