২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ বদলে দেয় ইন্ডাস্ট্রির চিত্র। মোহনলাল অভিনীত সিনেমাটি শুধু কেরালায় নয়, সাফল্য পেয়েছিল বিশ্বজুড়ে। হিন্দি, তেলুগু, কন্নড়, সিংহলি, মান্দারিনসহ ৬টি ভাষায় রিমেক হয়। হিন্দি ভার্সনে বিজয় সালগাওকর চরিত্রে অভিনয় করে আলোচিত হন অজয় দেবগন। ২০১৫ সালে আসে অজয়ের দৃশ্যম, এর সিকুয়েল ‘দৃশ্যম ২’ মুক্তি পায় ২০২২ সালে।
দৃশ্যম সিরিজের তৃতীয় সিনেমা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। এবার মালয়ালম ও হিন্দি ভার্সনে একসঙ্গে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। মোহনলাল এরই মধ্যে তৃতীয় পর্বের শুটিং শুরু করেছেন। অজয়ের দৃশ্যম ৩-এর শুটিং শুরুর কথা ছিল অক্টোবরে। কিন্তু প্রায় দুই মাস গড়িয়ে গেলেও কোনো খবর পাওয়া যাচ্ছিল না। রহস্যপ্রেমী দর্শকদের কৌতূহল ছিল, অজয় কবে ক্যামেরার সামনে দাঁড়াবেন?
সে খবর পাওয়া গেল সম্প্রতি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ডিসেম্বরেই বিজয় সালগাওকর হয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন অজয়। ১২ ডিসেম্বর থেকে মুম্বাইয়ের যশরাজ ফিল্মসের স্টুডিওতে শুরু হবে শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর।
দৃশ্যম তৈরি হয়েছে এক অল্পশিক্ষিত মানুষ বিজয় সালগাওকরকে নিয়ে। একজন সাধারণ মানুষ হয়েও পরিবারকে রক্ষা করতে পাকা অপরাধীর মতো সাজাতে থাকে একের পর এক ঘটনা। তার পরিকল্পনার কাছে হার মানতে বাধ্য হয় খোদ পুলিশপ্রধান। দৃশ্যমের দ্বিতীয় পর্বেও হত্যার তদন্তের কাহিনি গুরুত্ব পেয়েছে।
তবে তৃতীয় পর্বে গল্প অনেকটাই বদলে যাবে বলে জানিয়েছেন দৃশ্যমের মূল পরিচালক জিতু জোসেফ। এ পর্বের গল্প শুরু হবে দৃশ্যম ২ যেখানে শেষ হয়েছিল, তার ছয়-সাত বছর পর থেকে। এবার গুরুত্ব পাবে নায়কের পরিবারের কাহিনি।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৭ ঘণ্টা আগে