ধর্ম অবমাননার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে বাউলশিল্পী আবুল সরকারকে। আবুল সরকারের গ্রেপ্তার নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক দিকে তাঁর মুক্তির দাবি উঠেছে, অন্য দিকে কঠিন শাস্তির দাবিও উঠেছে। এমন অবস্থায় আবুল সরকারের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বাউলশিল্পী লতিফ সরকার। আবুল সরকারকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
লতিফ সরকার বলেন, ‘ভুলত্রুটি মানুষেরই হয়। প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আবুল সরকারের বিষয়ে আমি কোনো তর্ক-বিতর্কে যেতে চাই না। যে বেশি বলে তার তো ভুল হতেই পারে। আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়নি। যদি বলা হতো আবুল সরকার আপনার ভুল হয়েছে, ক্ষমা চান। তিনি যদি ক্ষমা না চাইতেন, তখন তাঁকে গ্রেপ্তার করা যেত। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে এখনে আরও একটু সংযত হওয়া যেত। তাঁকে ক্ষমা চাওয়ার সুযোগটা দেওয়া উচিত ছিল। দেশবাসীর কাছে আমি আবুল সরকারের হয়ে ক্ষমা চাই। তিনিও ক্ষমা চাইবেন।’
আবুল সরকারের মুক্তির দাবিতে অবস্থান নেওয়া বাউলদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন লতিফ সরকার। তিনি বলেন, ‘আমরা যাঁরা গান করি তাদের ভক্ত আছে। আবুল সরকারকে গ্রেপ্তার করার পর তাঁকে দেখার জন্য, তাঁর মুক্তির জন্য ভক্তরা রাস্তায় নেমেছিল। তাদের এভাবে মারা হলো। মনে হলেই আমার চোখ দিয়ে পানি ঝরে। তারা কী এমন অন্যায় করেছে? ওরা আমাদের ভিনগ্রহের মানুষ মনে করে। আমাদের মারলে সওয়াব বেশি হবে—এমন যারা মনে করছে তাদের প্রতি বিনীত অনুরোধ করে বলব, এই ধারণা সঠিক না। আমরা কোনো ধরনের মারামারি চাই না। আমরা শান্তিপ্রিয়ভাবে বাউল আবুল সরকারের মুক্তি চাই।’

‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ এখনো দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। স্পাইডার-ম্যান নিয়ে এ উন্মাদনার মধ্যে এ সপ্তাহেও দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন হলিউড সিনেমা। আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।
২ ঘণ্টা আগে
টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা...
৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে মঞ্চে এসেছিল স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নাট্যদলের নাটক ‘তবুও জেগে উঠি’। এবার ঢাকার বাইরে যাত্রা শুরু করছে নাট্য প্রযোজনাটি। মোহসিনা আক্তার নির্দেশিত নাটকটি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে মঞ্চস্থ হবে।
৬ ঘণ্টা আগে