
তেলেগু সিনেমার গানের ভিডিওকে ঘিরে দর্শকদের ঠোঁটের আগায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ৬৪ বছরের নায়কের সঙ্গে উদ্দাম নাচ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? এমন প্রশ্ন তুলে নেটিজেনরা বিদ্রূপ করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
বলিউডের সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। তবে এবারে ‘ডাকু মহারাজ’ সিনেমার গানে তেলেগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচের ভিডিও নিয়ে এসব মন্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তা-ও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’
উর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সে নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেন উর্বশী। তাঁর পরবর্তী ক্যারিয়ারে সফল সিনেমা খুব একটা নেই। তবে তেলেগু সিনেমা ডাকু মহারাজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজের মুক্তি পাওয়ার কথা।

Ninna #Peelings... Ippudu #DabidiDibidi...
— NEWS3PEOPLE (@news3people) January 2, 2025
Enti Shekar sir ee Choreography 😵💫😵💫😵💫#DaakuMaharaaj pic.twitter.com/pUMVuT179C

ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৩ মিনিট আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ মিনিট আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
১৪ ঘণ্টা আগে