
এ বছর ১৪ পেরিয়ে ১৫-তে পা দিয়েছে ব্যান্ড কনক্লুশন। ২০১১ সালের প্রথম দিকে যাত্রা শুরু করে ব্যান্ডটি। ১৫ বছর ধরে চলছে ব্যান্ডটির কার্যক্রম। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট। আগামী ১ নভেম্বর বিকেলে রাজধানীর কেআইবি অডিটরিয়ামে শুরু হবে ‘ফিফটিন ইয়ার্স অব কনক্লুশন’ শিরোনামের এই কনসার্ট।
কনক্লুশন জানিয়েছে, এটি হবে ব্যান্ড ও ভক্তদের জন্য স্মরণীয় এক দিন। ফিফটিন ইয়ার্স অব কনক্লুশন কনসার্টে ব্যান্ডের বর্তমান সদস্যের সঙ্গে পারফর্ম করবেন সাবেক সদস্যরাও। জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ ইমতিয়াজ, বেজিস্ট মাহেয়ান হাসানসহ থাকবেন সাবেক সদস্যরা।
এ ছাড়া কনসার্টে অতিথি শিল্পী হিসেবে যোগ দিচ্ছেন রায়েফ আল হাসান রাফা (অ্যাভোয়েড রাফা), নেমেসিস ব্যান্ডের ইফাজ, ওনড ব্যান্ডের প্রীতম ও ফাসিহ, ফিরোজ জংয়ের মার্ক রাতুল সিনহা, সামিন ইয়াসার, হাসিন আরিয়ানসহ প্রায় ১৫ জন অতিথি শিল্পী। বিকেল ৫টায় কনসার্ট শুরু হবে অনলাইন প্রতিযোগিতায় বিজয়ী ব্যান্ড ‘দ্য হেড অফিস’-এর পারফরম্যান্স দিয়ে। সব মিলিয়ে কনক্লুশনের ১৫ বছর উপলক্ষে আয়োজিত কনসার্টটি ব্যান্ডশিল্পীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান। কনসার্ট আয়োজন করছে ঢাকা ব্রডকাস্ট। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেক রকের ওয়েবসাইটে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৯ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৯ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২০ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে