বছর দুয়েক আগে ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন রুনা খান। নজরকাড়া ফিটনেসের ফলও পাচ্ছেন। ফটোশুট, ওয়েব কনটেন্টের পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমায়। তবে গত জুলাইয়ের পর অনেকটা আড়ালে চলে যান রুনা। সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাচ্ছিল না তাঁকে। সম্প্রতি তিনি আড়াল ভেঙেছেন, জানিয়েছেন নতুন সিনেমার খবর। জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে।
আমাদের দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। লীলা মন্থন সিনেমা তৈরি হচ্ছে শিশু বিক্রির ঘটনা নিয়ে। নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রায়ই শুনি, বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছে। বিভিন্ন সময় অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা হয়েছে সিনেমার গল্পে। কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা এর ভুক্তভোগী, কারা এই চক্রের সঙ্গে জড়িত! এগুলোর সঙ্গে মানবিক সম্পর্কের বিষয়টিও উঠে আসবে।’
রুনা খান বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।’

লীলা মন্থন সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ। নির্মাতা জানান, আগামী সপ্তাহে শুরু হবে শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছর ঈদুল আজহায় লীলা মন্থন মুক্তির কথা জানান তিনি।
লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান রুনা খান। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের দুটি সিনেমা। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’।

প্রিন্স সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে নির্মাতারা বলছেন প্রিব্লাস্ট (মিষ্টি মুখ)। লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে গ্যাংস্টার চরিত্রে দেখা গেল শাকিব খানকে।
১ ঘণ্টা আগে
১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল গানটি। ৪৪ বছর পর আবার সিনেমার জন্য এই মন তোমাকে দিলাম গানটি নতুন করে গাইলেন সাবিনা ইয়াসমীন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৮ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৮ ঘণ্টা আগে